Sunday , 12 September 2021 | [bangla_date]

বীরগঞ্জে ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্প উদ্বোধন

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি- দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়ন পরিষদের আয়োজনে ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে ইউনিয়ন পরিষদ চত্বরে বীরগঞ্জ ডায়াবেটিস এন্ড ফুট কেয়ার সেন্টারের সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে ক্যাম্প উদ্বোধন ও বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। মরিচা ইউপি চেয়ারম্যান ও মরিচা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. নুর ইসলাম নুর, বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান, বীরগঞ্জ ডায়াবেটিস এন্ড ফুট কেয়ার সেন্টার স্বত্ত¡াধিকারী ডা. ডি সি রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আয়শা আক্তার বৃষ্টি, জেলা পরিষদের সদস্য মো. আতাউর রহমান বাবু, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন। এর আগে মরিচা ইউনিয়নে দারুস্ সুন্নাহ্ ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টারের উদ্বোধন করেন এমপি গোপাল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সাপাহারে শিতার্তদের মাঝে কম্বল বিতরণ

তেঁতুলিয়ায় কাঞ্চনজঙ্ঘা টি কোম্পানীর বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

খানসামায় বিপদসীমার উপরে করতোয়া নদীর পানি

দিনাজপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালী

পঞ্চগড়ে সিভিল সার্জনের নিজ উদ্যোগে উপজেলা হাসপাতালগুলোতে বেড়েছে অপাশেন কার্যক্রম

পীরগঞ্জে ৬ শ দুস্থদের মাঝে কম্বল বিতরণ

দিনাজপুরে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের মানববন্ধন জাতীয় সংসদে দলিত জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবী

ঠাকুরগাঁওয়ে শিক্ষানবিশ আইনজীবির ওপর সন্ত্রাসী হামলা

বীরগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ,  গুরুতর আহত ১

দুই জেলার ওয়ারেন্ট মূলে বোদায় দুজন গ্রেপ্তার