Tuesday , 21 September 2021 | [bangla_date]

বীরগঞ্জে বামনপুকুর নাট মন্দিরের ভিত্তি প্রস্তর উদ্বোধন

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে সুন্দরী হাটগাছ বামনপুকুর হরিবাসর নাট মন্দিরের শুভ ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলার ১১নং মরিচা ইউনিয়নের সুন্দরী হাটগাছ বামনপুকুর হরিবাসর কমিটির আয়োজনে ভিত্তি প্রস্তর উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-১ (বীরগঞ্জ -কাহারোল) আসনের সংসদ সদস্য ও হিন্দু কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল। উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (পিআরএল) শরৎ চন্দ্র রায় এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান রবিন্দ্রনাথ গোবিন্দ, মরিচা ইউপি চেয়ারম্যান ও মরিচা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল। এসময় বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রতন ঘোষ পিযুষ, দিনাজপুর রাজ দেবোত্তর ষ্ট্রাস্ট পরিচালনা কমিটির সদস্য বিমল চন্দ্র দাস, বীরগঞ্জ কেন্দ্রীয় মহানাম যজ্ঞানুষ্ঠানের সভাপতি গির্জা দাস, বাংলাদেশ ব্রাক্ষণ সংসদ উপজেলা শাখার সভাপতি কার্তিক ব্যানার্জী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈল পৌর যুবলীগের কমিটি গঠন সভাপতি আলী সম্পাদক গপেশ

দিনাজপুর ভলিবল ফ্রেন্ডস এর আয়োজনে ঈদ পুনর্মিলনী প্রীতি ভলিবল ম্যাচ ও ক্রীড়া সংগঠককে সংবর্ধনা প্রদান

বীরগঞ্জ ঝড়োবৃষ্টিতে ঘরবাড়ী, গাছপালাসহ ফসলের ব্যাপক ক্ষতি

পিএসজির সঙ্গে চুক্তি করতে প্যারিসে মেসি

বোচাগঞ্জে পল্লী শ্রী’র পক্ষ থেকে সিবিও নারী সদস্যদের মাঝে স্মার্ট ফোন বিতরণ

চীনে ফের করোনাভাইরাসের হানা, বাস-ট্রেন বন্ধ

চেয়ারম্যান মাহবুব আলম আর নেই

পীরগঞ্জে নর্থ পয়েন্ট স্কুল এন্ড কলেজে পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রাণীশংকৈলে ধানক্ষেতে পড়ে ছিল যুবকের দুর্গন্ধময় মরদেহ

বোচাগঞ্জে হাঁসের মাংস কিনতে ক্রেতাদের হিড়িক