Saturday , 25 September 2021 | [bangla_date]

বীরগঞ্জে বামনপুকুর মন্দির নির্মাণে পাশে দাঁড়ালেন ইউপি চেয়ারম্যান হেলাল চৌধুরী

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরে বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের সুন্দরী হাটগাছ বামনপুকুর হরিবাসর নাট মন্দির নির্মাণ কাজে আর্থিক সহযোগিতা দিয়ে পাশে দাঁড়িয়েছেন মরিচা ইউপি চেয়ারম্যান ও মরিচা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল।

শনিবার দুপুরে মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কার্যালয়ে সাবেক উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (পিআরএল) ও মন্দিরের সভাপতি শরৎ চন্দ্র রায়ের হাতে নিজস্ব অর্থায়নে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন তিনি। এসময় বামনপুকুর মন্দিরের সহ সভাপতি কাশি রায় মাস্টার উপস্থিত ছিলেন। ইউপি চেয়ারম্যান হেলাল চৌধুরী জানান, গত রবিবার সন্ধ্যায় বামনপুকুর মন্দিরের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন বীরগঞ্জ-কাহারোল উপজেলার উন্নয়নের কান্ডারী দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও হিন্দু কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল। আর ওই অনুষ্ঠানে আমার বক্তব্যে আর্থিক সহযোগিতা করার আশ্বাস দেই। তারই ধারাবাহিকতায় আজ কমিটির হাতে নগদ টাকা তুলে দেওয়া হলো। তিনি আরো জানান, আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে থেকেই নিজস্ব ও পরিষদের অর্থায়নে এই ইউনিয়ের বিভিন্ন মসজিদ-মন্দির নির্মাণ কাজে সহযোগিতা করেছি এবং ভবিষ্যতেও অব্যহত থাকবে, ইনশাআল্লাহ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈল কোভিট-১৯ টিকাকেন্দ্রে স্বাস্থ্য উপেক্ষিত

পঞ্চগড়ের দু’টি আসনে মনোনয়নপত্র দাখিল করলেন বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন দলের ১৯ প্রার্থী

মন্ত্রণালয়ের বৈষম্যমুলক খসড়া নীতিমালার প্রতিবাদে হাবিপ্রবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের মানববন্ধন

প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের মতবিনিময় সভা

দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দুই প্রার্থীকে হারিয়ে জাপার দেলোয়ার হোসেন বেসরকারীভাবে বিজয়ী

পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে ১ জন ও সাধারণ সদস্য  পদে ৫ জনের মনোনয়নপত্র প্রত্যাহার

পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে ১ জন ও সাধারণ সদস্য পদে ৫ জনের মনোনয়নপত্র প্রত্যাহার

পীরগঞ্জ থানার ওসি’র মোবাইল নম্বর ক্লোন করে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীর নিকট টাকা দাবি

আফগানিস্তান থেকে ১৪ দেশের প্রত্যাহার সম্পন্ন

​ফেসবুকে চিতার ছানা বিক্রির বিজ্ঞাপন, ৫০ হাজার টাকা জরিমানা

জরাজীর্ণ ডাকঘরে চলে কাযর্ক্রম খুরশিদ আলম শাওন রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি: