Tuesday , 21 September 2021 | [bangla_date]

বীরগঞ্জে ভোক্তা অধিদপ্তরের বাজার তদারকিতে ৬ হাজার টাকা জরিমানা আদায়

বিকাশ ঘোষ, বীরগঞ্জ( দিনাজপুর) প্রতিনিধি।।- দিনাজপুরের বীরগঞ্জে মহামারি করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সহনশীল রাখতে বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের ২৫ মাইল বাজারে তদারকিমূলক কার্যক্রম পরিচালিত করা হয়। সোমবার বিকেলে অভিযানে শিবরাম হোটেল মালিক শিবরামের কাছে ভোক্তা অধিকার আইনের ৪৩ ধারায় ৩ হাজার ও এল ভি সে স্টোরের মালিক রুস্তম হোসেনের ৩ হাজার সহ সর্বমোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করেন জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম। এসময় বীরগঞ্জ উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ফরিদ বিন ও পুলিশ সদস্যরা সঙ্গে ছিলেন।তদারকি কালে শিবরাম হোটেলে ফ্রিজে কাঁচা মাছ ও দই রাখার অপরাধে ও এল ভি স্টোর মুদি দোকানে অপরিস্কার অবস্থায় ভোক্তা স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আদায় করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের দিনাজপুর পৌর ও বীরগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠন এবং অনুমোদন

আটোয়ারীতে অবরোধের দ্বিতীয় দিনও বিএনপি-জামায়াতের কোন কর্মসূচী চোখে পড়েনি স্থানীয় আওয়ামীলীগের ধারাবাহিক কর্মসূচী পালন

বীরগঞ্জে সুইচগেট ইয়াং স্টার এর উদ্যোগে খাদ্য দ্রব্য বিতরণ

দিনাজপুরে পৃথক সড়ক দূর্ঘটনায়  নিহত-২, আহত-১

দিনাজপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত-২, আহত-১

বীরগঞ্জে উদ্বোধনের অপেক্ষায় ৩৫০ ঘর, স্বপ্ন পুরণ হতে চলছে ভূমিহীন পরিবারগুলোর

রাণীশংকৈলে ১৫০ মন্ডপে সরস্বতী পুজা অনুষ্ঠিত !

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

ঠাকুরগাঁওয়ে আনসার সদস্য ও স্থানীয়দের মধ্যে পাল্টাপাল্টি হামলা, আহত– ৮

খানসামায় ট্রলি-ভ্যানের সংঘর্ষে  নিহত ১, গুরুতর আহত ১

খানসামায় ট্রলি-ভ্যানের সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ১