Friday , 10 September 2021 | [bangla_date]

বীরগঞ্জে যুবসমাজের উদ্যোগে ঐতিহ্যবাহী হাঁস ধরা প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে অনুষ্ঠিত
হয়ে গেল ঐতিহ্যবাহী হাঁস ধরা খেলা। ৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা১১ টা
থেকে বিকাল ৩ টা পর্যন্ত উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়নের বড়
বোঁচাপুকুর( ডাঙী পুকুরে) এই হাঁস ধরা খেলা অনুষ্ঠিত হয়। দামইক্ষেত্র যুব
সমাজের উদ্যোগে ও বিশিষ্ট সমাজসেবক আব্দুল হাকিমের আর্থিক
সহযোগিতায় আয়োজিত খেলায় মোট ৬ টি দল অংশগ্রহণ করেন এবং যুবক
শিশু, বৃদ্ধ, নারী-পুরুষসহ ৫ শতাধিক মানুষ দাঁড়িয়ে ঐতিহ্যবাহী হাঁস
খেলাটিউপভোগ করেন।প্রতিযোগিতায় বিশিষ্ট সমাজসেবক মো. আনিসুর
রহমান আনিসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উদ্বোধন
করেন নিজপাড়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক রহমত আলী। বিশেষ অতিথির
বক্তব্য রাখেন উপজেলা রিক্সা- ভ্যান শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা মোঃমোনায়েম মিঞা, বিশিষ্ট সমাজসেবক ও আসন্ন সুজালপুর ইউপি নির্বাচনে
৩ নং ওয়ার্ড সদস্য পদের সম্ভাব্য প্রার্থী মোঃ আব্দুল হাকিম, ৩ নং ওয়ার্ডের
সাবেক ইউপি সদস্য মোঃ শহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম প্রমূখ।৪ ঘন্টাব্যাপী
শ্বাসরুদ্ধ এই খেলাটি পরিচালনা করেন যুবসমাজের আবুল কাশেম ।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে নগদ অর্থ ও ৩ জোড়া করে হাঁস পুরস্কার
হিসেবে বিতরণ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কোটা পদ্ধতি সংস্কার দাবিতে মহাসড়ক অবরোধ হাবিপ্রবি শিক্ষার্থীদের

জেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা দিনাজপুরে জেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে

পীরগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আলোচনা সভা

দিনাজপুরে বাপসা’র দায়িত্ব হস্তান্তর ও আলোচনা সভা

আটোয়ারীতে জাতীয় ভোটার দিবস এর শুভ উদ্বোধন:

ফুলবাড়ী সরকারী কলেজে অনার্স কোর্স বাস্তবায়নের পর এবার মাষ্টার কোর্স চালু দেখে যেতে চান শিক্ষানুরাগী- সমাজসেবক মোহাম্মদ আলী চৌধুরী বাদশা

ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের বিশেষ আয়োজন ২ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার রংপুর মহাসমাবেশ উপলক্ষে

২১ নভেম্বর সন্ধ্যায় মুক্তি পেতে যাচ্চে প্রিয়াংকা বিশ্বাসের কাস্মিরী ধাঁচের গান ‘বংশীওলা বংশী বাজাও’

দিনাজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‌্যালি ও আলোচনা সভা

লাবীব মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা উদ্বোধন