Wednesday , 29 September 2021 | [bangla_date]

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আওয়ামীলীগ নেতা মীর কাশেম লালু আহত

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আওয়ামীলীগ নেতা মীর কাশেম লালু (৫৫)আহত হয়েছেন।মীর কাশেম লালু উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং বীরগঞ্জ সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি।স্থানীয়রা জানান,উপজেলার সাতোর ইউনিয়নের দলুয়া বাজার হতে মোটরসাইল যোগে পৌর শহরের নিজবাড়ী ফিরছিলেন মীর কাশেম লালু। হাবলুহাট নামস্থানে সড়কের পাশে গাছ কাটার কাজ চলছিল। গাছ কাটার কাজে ব্যবহৃত রশিতে তিনি আটকে গিয়ে মাটিতে পড়ে যান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।সংবাদ পেয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাকারিয়ার জাকা, উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, পৌর মেয়র মো. মোশারফ হোসেন বাবুল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মো. রাজিউর রহমান রাজু, শামীম ফিরোজ আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম সরকার, আবুল খাইর, সাংবাদিক কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ এবং সাংবাদিক নেতৃবৃন্দ হাসাপাতালে ছুটে আসেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. মনোয়ারুল ইসলাম জানান, মাটিতে পড়ে গিয়ে শরীরের বেশ কিছু জায়গায় আঘাত পেয়েছে এবং বাম পা ভেঙ্গে গেছে। উন্নত চিকিৎসার জন্য উনাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে সদর উপজেলা জামায়াতের উদ্যোগে কর্মী সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত

নিজের উৎপাদিত কুটির শিল্পপণ্যের বাজারজাত করণে আধুনিকতার আশ্রয় নিয়েছে মাইকেল

ঠাকুরগাঁওয়ে ভারী বর্ষণে ভাঙছে সড়ক, যাতায়াতে দুর্ভোগ

ভাইরাল সাইমনের দুই চোখ ৯০% অকেজো ঃ চিকিৎসার জন্য প্রয়োজন ১৫ লাখ টাকা

বিয়ে খেতে এসে হারানো মাকে খুঁজে পেল ছেলে!

বীরগঞ্জে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

অভিন্ন দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের মানববন্ধন

পার্বতীপুরে ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে স্বামীকে ফিরে পেতে স্ত্রীর আকুতি !

পীরগঞ্জ ইউনিয়নকে ঝুকিপুর্ন শিশুশ্রম মুক্ত ঘোষনা