Wednesday , 8 September 2021 | [bangla_date]

বীরগঞ্জ ডায়াবেটিস এন্ড ফুট কেয়ার সেন্টারে “ডায়াবেটিস ও উচ্চরক্তচাপ নির্ণয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের “বীরগঞ্জ ডায়াবেটিস এন্ড ফুট কেয়ার সেন্টারে” “ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ প্রতিরোধ” সম্পর্কে সামাজিক সচেতনতা বাড়াতে “বাংলাদেশ ডায়াবেটিক সমিতি” ও নন কমিউনিকেবল ডিজিজ প্রোগ্রাম, স্বাস্থ্য অধিদপ্তর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যৌথ প্রয়াসে ১৫-৩৫ বছর বয়সীদের মধ্যে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নির্নয় বিষয়ক কর্মশালা পরিচালিত হয়েছে। উক্ত কর্মশালায় ঢাকা, রাজবাড়ী, হবিগঞ্জ, দিনাজপুর ( সদর ও বীরগঞ্জ উপজেলা), বরিশাল, রাজশাহী, কুষ্টিয়া, চাঁদপুর এবং জামালপুরের শহর ও গ্রামীণ অঞ্চলের ১৫ থেকে ৩৫ বছর বয়সী বিভিন্ন শ্রেণী-পেশার তরুণ – তরুণীদের মাঝে ডায়াবেটিস ও উচ্চরক্তচাপ বিষয়ক বৈজ্ঞানিক সমিক্ষা পরিচালিত হয়।
উক্ত সমীক্ষায় ডায়াবেটিস ( খালি পেটে ও গ্লুকোজ খাওয়ার ২ ঘন্টা পর), কিডনির ফাংশন, রক্তের চর্বি, ইসিজি, পা সংক্রান্ত জটিলতা, ডায়াবেটিসের গড় হিসাব এবং চক্ষু পরীক্ষা করা হয়। বীরগঞ্জ ডায়াবেটিস এন্ড ফুট কেয়ার সেন্টারে ৮ই সেপ্টেম্বর বুধবার সকাল ৭ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত সমীক্ষায় অংশগ্রহণকৃত ব্যক্তিদের উল্লেখিত পরীক্ষা নিরীক্ষা ছাড়াও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন বীরগঞ্জ ডায়াবেটিস এন্ড ফুট কেয়ার সেন্টারের ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাঃ ডিসি রায়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জেলা অ্যাম্বাসেডর হলেন সহকারী শিক্ষিকা হিরামনি

ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা

দিনাজপুরে ট্রাক চাপায় ইজিবাইক চালক নিহত \ আহত-২

শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় বলেই বাংলাদেশ অসাম্প্রদায়িক ঐক্যের বন্ধনে অটুট -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পীরগঞ্জে মানব কল্যাণ পরিষদের সংলাপ সভা অনুষ্ঠিত

নৌকার বিজয় সুনিশ্চিত করতে সরকারের উন্নয়ন ঘরে ঘরে পৌঁছে দিতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে ভালোবেসে ২ যুগ একসাথে নীল-গীতা দম্পতি !

দিনাজপুরে গাওসুল আযম বিএনএসবি আই হসপিটালের উদ্দ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস পালিত

বোচাগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন

ঠাকুরগাঁওয়ে মটরসাইকেল চোর চক্রের ২ সদস্য আটক- মটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ