Thursday , 16 September 2021 | [bangla_date]

বীরগঞ্জ পৌর শহর এখন যানজটে পরিণত

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ পৌর শহর এখন যানজটে পরিণত হয়েছে। এতে প্রতিনিয়তই বেড়ে চলছে জনদুর্ভোগ। শহরটির উপর দিয়ে দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, পীরগঞ্জ, কাহারোল উপজেলার থেকে ঢাকাগামী প্রতিদিন পণ্যবাহী ও যাত্রীবাহী গাড়ী ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তের চলাচল করছে। বীরগঞ্জ পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কের দুই ধারে রিকশা-ভ্যান ও অটোরিকশা দাঁড়িয়ে থাকা, ফল ব্যবসায়ী দোকান সহ বিভিন্ন দোকান গড়ে উঠায় সড়কগুলোতে যানজটের সৃষ্টি হচ্ছে। এতে করে স্কুল- মাদ্রাসা ও কলেজের ছাত্র-ছাত্রী সহ পথচারীদের চলাচলেও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়রা জানান, এলাকার মানুষ বেশিরভাগ রোজগারের পথ হিসেবে বেছে নিয়েছেন রিকশা-ভ্যান, ইজিবাইক, পাগলু ও অটোরিকশা। অন্যদিকে সন্ধ্যা নামার সাথে সাথে রাস্তার পাশে শাক সবজি, মাছ ও ছোটখাটো দোকানপাট নিয়ে বসেছেন অনেকে। এখনে পার্কিং ব্যবস্থা বা নির্দিষ্ট কোনো স্ট্যান্ড না থাকায় যানজট লেগেই থাকছে। বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে পৌরবাসী ও সচেতনমহল জানান, বীরগঞ্জ পৌরশহরে যানজট নিরসনে জরুরি ভিত্তিতে ট্রাফিক পুলিশ প্রয়োজন। পৌরশহরটিতে মানুষের চলাচলের জন্য ফুটপাতের ব্যবস্থা না থাকায় একই রাস্তা দিয়ে গাড়ি ও মানুষ চলাচল করতে হচ্ছে। এই সমস্যার সমাধ্যান হচ্ছে না বলে প্রতিনিয়ত ছোটখাটো দুর্ঘটনা ঘটছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষাার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল

ঘোড়াঘাটে সোনালী ব্যাংক ওসমানপুর  শাখার এটিএম বুথের উদ্বোধন

ঘোড়াঘাটে সোনালী ব্যাংক ওসমানপুর শাখার এটিএম বুথের উদ্বোধন

জুলাই চব্বিশের স্মৃতিচারণ উপলক্ষে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে র‌্যালি ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ঢাকায় বিএনপির অবস্থান কর্মসূচিতে আক্রমন, হামলা ও নির্যাতনের প্রতিবাদ বিএনপির জনসমাবেশ

খানসামায় আরাফাত রহমান কোকো  ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল

খানসামায় আরাফাত রহমান কোকো ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল

দিনাজপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ৩জন

পীরগঞ্জে ট্রন্সফরমার চুরি করে পালানোর সময় দুই যুবক জনতার হাতে আটক

জাতীয় পতাকার মাপ ও উত্তোলনে সঠিক নিয়ম অনুসরণের আহ্বান

চিরিরবন্দরে বোরো ধানের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি

রাণীশংকৈলে কৃষকের জমির ফসল নষ্ট করল দূর্বৃত্তরা