Tuesday , 7 September 2021 | [bangla_date]

বীরগঞ্জ সরকারি কলেজের নব নিযুক্ত অধ্যক্ষের সাথে এসএবিডির সৌজন্যে সাক্ষাৎ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জ সরকারি কলেজের নতুন অধ্যক্ষ ড. একে এম মাসুদুল হককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে স্টুডেন্টস এ্যাসোসিয়েশন অব বীরগঞ্জ, দিনাজপুর (এসএবিডি) নেতৃত্ববন্দ। শুভেচ্ছা জানানোর আগে এসএসডি এর সাধারণ সম্পাদক মোঃ মোর্শেদ হাসান আসিফ সংগঠনের সকল কার্যক্রম, লক্ষ্য, উদ্দেশ্যে তুলে ধরেন। তিনি জানান মফস্বলের একটি কলেজে এরকম গুণীজন, লেখক, গবেষক ও সাহিত্যিক মানুষের অধ্যক্ষ হিসেবে পদায়ন নিঃসন্দেহে আমাদের বীরগঞ্জ বাসীর জন্য আনন্দের ও গর্বের। অধ্যক্ষ ড.এ.কে.এম মাসুদুল হক জানান, এসএবিডি এর কথা ইতিপূর্বে জেনেছি। শিক্ষার্থীদের এই সংগঠন বীরগঞ্জের জন্য সব সময় সামাজিক ও শিক্ষামূলক কাজ করছে এটা খুবই ভালো বিষয়, আমাদের কলেজের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করব সংগঠনটিকে। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি গোপেশ শর্মা, বীরগঞ্জ সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক আল মামুন, মনোয়ার সিদ্দিক, এসএবিডির সহ সভাপতি আল ইমরান, দপ্তর সম্পাদক শাকিল, সাংগঠনিক সম্পাদক সিহাব কার্যনির্বাহী কমিটির রিপন, মামুন, তাপস, নাসির, আল আমিন, মুন্না আরিফ, রায়হান, কলেজের সিনিয়র রোভার মেট ফরহাদ হোসেন, সাব্বির, বেরোবি শিক্ষার্থী লিমন সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ও কলেজের শিক্ষার্থীবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ফুলবাড়ীতে ফেন্সিডিল সহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

পঞ্চগড়ে মায়ের সাথে পুকুরে জাগ দেয়া পাটে আঁশ ছড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বিরামপুরে মুরগির খামারে জুয়ার আসর, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদকসহ গ্রেফতার

পঞ্চগড়ে আন্তঃ বিভাগ ভলিবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন ডুডুমারী আনসার ও ভিডিপি ক্লাব

দিনাজপুরে যুব মৈত্রীর জেলা সম্মেলন ও কমিটি গঠন

বৈশাখী মেলায় হাজার হাজার  মানুষের উপচে পড়া ভীড়

বৈশাখী মেলায় হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়

বীরগঞ্জে গ্রীন ভয়েসের উদ্যোগে খাদ্য সহয়তা কর্মসূচি

সেতাবগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাত্তার সভাপতি ও সাজ্জাদ সাধারণ সম্পাদক নির্বাচিত

বীরগঞ্জে বি.এন.পি’র ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হাকিমপুরে হাঁসে-মানুষে বিরল বন্ধুত্ব