Wednesday , 8 September 2021 | [bangla_date]

মানুষের প্রতি মানুষের মমত্ববোধ থাকতে হবে – ডিআইজি

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরে উত্তর জনপদের ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের পায়ের পচনশীল ঘা সংক্রান্ত বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও চিকিৎসা সেবা আরও এক ধাপ এগিয়ে নেয়ার লক্ষ্যে বীরগঞ্জে ‘ডায়াবেটিস ফুট কেয়ার ইউনিট’ এর উদ্বোধন করা হয়েছে।৭ সেপ্টেম্বর ২০২১ মঙ্গলবার বিকেলে উপজেলার ডায়াবেটিস এন্ড ফুট কেয়ার সেন্টার এর আয়োজনে বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য.বিপিএম প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এবং প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই ‘ডায়াবেটিক ফুট কেয়ার ইউনিট’ এর শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে প্রাণঘাতী করোনার কারণে সংক্ষিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি দেবদাস ভট্টাচার্য বলেন, মানুষের প্রতি মানুষের মমত্ববোধ থাকতে হবে। আর মানুষের প্রতি প্রেম থেকেই বীরগঞ্জের ডা. ডি সি রায় কাজ করে যাচ্ছেন। ডায়াবেটিস হচ্ছে নিরোধ ঘাতক। এই ঘাতক রোগ প্রতিরোধে সচেতনতাই বেশি কার্যকর ভূমিকা রাখতে পারে। তিনি আরও বলেন, অপরাধ নির্মুল ও পুলিশের সেবা দেয়ার ক্ষেত্রে এলাকার মানুষের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন। কারণ আপনাদের সহযোগিতা না পেলে অপরাধ নির্মলে পুলিশ কার্যকর ভুমিকা রাখতে পারবে না।দিনাজপুর সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন দিনাজপু পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন.বিপিএম.পিপিএম(বার), দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু, বীরগঞ্জ পৌরসভার মেয়র মো. মোশারফ হোসেন বাবুল। অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) আব্দুল ওয়ারেস,বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন প্রধান,সাংবাদিক মোঃ আবেদ আলী,মাজেদুর রহমান, মোঃ মোশাররফ হোসেন, রেজা মোঃ তৌফিক, মির কাশেম লালু,আব্দুর রাজ্জাক, মোঃ সিদ্দিক হোসেন, দশর রায় বাবুল,মাহবুবুর রহমান আগুর, মোঃ আরমান আলী,বিকাশ ঘোষ,আব্দুল জলিল,কার্তিক ব্যর্নাজী, কঙ্কন, রাজু বিশ্বাস, ফজিবুর রহমান বাবু,রফিক প্লাবন সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্যে বীরগঞ্জ ডায়াবেটিস এন্ড ফুট কেয়ার সেন্টার স্বত্তাধিকারী ডা. ডি সি রায় বলেন, অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের দীর্ঘ মেয়াদী জটিলতা যেমন: চোখ, কিডনী, হার্ট, রক্তনালী এবং পা সংক্রান্ত জটিলতায় আক্রান্ত হচ্ছেন। অত্যান্ত উদ্বেগের বিষয় হলো অন্যান্য জটিলতার মধ্যে পা সংক্রান্ত জটিলতায় আক্রান্ত ডায়াবেটিস রোগীরা এই বিষয়ে সচেতন না হওয়ার কারণে প্রতিনিয়ত এ্যাম্পুটেশন তথা আক্রান্ত ব্যক্তিদের পা কেটে ফেলতে হচ্ছে। যার কারণে আক্রান্ত ব্যক্তির ব্যক্তিজীবনে, পারিবারিক ক্ষেত্রে, সামাজিক অবস্থানে মারাত্মক খারাপ প্রভাব পড়ৃেছ। অথচ শুধুমাত্র রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণের মাধ্যমে এবং পা সংক্রান্ত জটিলতা বিষয়ে সামান্য সচেতনতাই উক্ত ব্যক্তিকে বড় ধরনের বিপদ থেকে রক্ষা করতে পারে। ডায়াবেটিক ফুট কেয়ার ইউনিটটির মাধ্যমে দিনাজপুর তথা উত্তর জনপদের ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের পা সংক্রান্ত বিষয়ে সচেতনতা এবং উক্ত বিষয়ের চিকিৎসা ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে থাকবে। অতিথিবৃন্দকে ব্যাচ ও উত্তরীয় পড়িয়ে দেন ফুট কেয়ার সেন্টারের সদস্যরা এবং আলোচনা শেষে অতিথিবৃন্দকে ক্রেস্ট প্রদান করেন ডা. ডি.সি. রায়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আগামী পাঁচ বছরে দেশের দারিদ্রতা শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে —-নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি

বীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনঃ সভাপতি অন্তু ও সাধারণ সম্পাদক গোলাম মুর্শিদ

বিরামপুরে প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালন

বিরামপুরে প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালন

দিনাজপুরে মেসের কক্ষ থেকে হাবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বীরগঞ্জে গুড ডেডি ক্যাম্পেইন অনুষ্ঠিত

পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা

পঞ্চগড়ে শিশুদের নিয়ে ব্যতিক্রমী কর্মসূচি শুরু  করেছে হৃদয়ে গ্রামবাংলা ফাউন্ডেশন

পঞ্চগড়ে শিশুদের নিয়ে ব্যতিক্রমী কর্মসূচি শুরু করেছে হৃদয়ে গ্রামবাংলা ফাউন্ডেশন

বীরগঞ্জে কলেজপাড়া যুব উন্নয়ন ক্লাবের উদ্যোগে নাইট টুর্নামেন্ট অনুষ্ঠিত

রাণীশংকৈলে মহিলা বিষয়ক কর্মকর্তার বদলি জনিত বিদায় সংবর্ধনা

করোনায় আরও ২১ জনের মৃত্যু, শনাক্ত ১৩৮৩