Tuesday , 7 September 2021 | [bangla_date]

মোল্লা আখুন্দকে প্রধান করে আফগানিস্তানে তত্ত্বাবধায়ক সরকার

আফগানিস্তানে তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করেছে তালেবান। নতুন সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন মোল্লা মোহাম্মদ হাসান আখন্দ। উপ-প্রধানমন্ত্রী করা হয়েছে দুজনকে। তারা হলেন তালেবানের সহ-প্রতিষ্ঠাতা আবদুল গনি বারাদার ও মোল্লা আবদুল সালাম। তিন সপ্তাহ আগে আফগানিস্তানের বেশির ভাগ এলাকার নিয়ন্ত্রণ গ্রহণ করার পর এই সরকার ঘোষণা করা হলো।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে তালেবানের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ নতুন সরকারের ঘোষণা দেন।

সিরাজুদ্দিন হাক্কানি নতুন সরকারে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। সিরাজুদ্দিন হাক্কানি হলেন হাক্কানি নেটওয়ার্কের প্রধান। যুক্তরাষ্ট্র হাক্কানি নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন মনে করে। যুক্তরাষ্ট্র তার মাথার মূল্য ৫০ লাখ পাউন্ড বলে ঘোষণা করে রেখেছে।

মুজাহিদ আরো বলেন, আমরা জানি যে আমাদের দেশের জনগণ একটি নতুন সরকারের জন্য অপেক্ষা করছিল।

নতুন সরকারে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন মোল্লা ইয়াকুব। তিনি তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে এবং ২০১৬ সাল থেকে তালেবানের উপ-নেতা হিসেবে কাজ করছেন। ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আমির খান মুত্তাকি।

মুজাহিদ বলেন, অন্যান্য মন্ত্রীর নাম শিগগিরই ঘোষণা করা হবে। তিনি জানান, মন্ত্রিসভায় সব গ্রুপের প্রতিনিধিত্ব রয়েছে এবং ভবিষ্যতে অন্যদের অন্তর্ভুক্ত করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
মিরাজের অবিশ্বাস্য ব্যাটিংয়ে জয় পেলো বাংলাদেশ

মিরাজের অবিশ্বাস্য ব্যাটিংয়ে জয় পেলো বাংলাদেশ

বীরগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক সভা

দিল্লির তালেবান সংকট, আফগানিস্তানে পট পরিবর্তনে বড় ক্ষতির সামনে ভারত?

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাক প্রতিবন্ধি নারীকে ধর্ষনচেষ্টার অভিযোগ !

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাক প্রতিবন্ধি নারীকে ধর্ষনচেষ্টার অভিযোগ !

পীরগঞ্জ সরকারি কলেজের ফুটবল টুনার্মেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বীরগঞ্জে অবৈধ বালু’র ঘাটে ভেকুর আঘাতে প্রাণ গেল শিশুর

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের শুকনো খাবার এবং শীতবস্ত্র প্রদান

ঐতিহাসিক কান্তজীউর মন্দিরে চলছে রাস মেলার প্রস্তুতি

খানসামায় সামাজিক স¤প্রীতি ও নাগরিকত্ব বিষয়ক কর্মশালা

বীরগঞ্জে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত