Monday , 27 September 2021 | [bangla_date]

রাণীশংকৈলের নির্যাতন মামলার মূল আসামি করিমুল গ্রেফতার

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ভাংবাড়ি গ্রামের যুবক নাসিরুলকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন মামলার মূল আসামি করিমুল ইসলাম(৩৫)কে রবিবার (২৬ সেপ্টেম্বর) গ্রেফতার করেছে থানা পুলিশ।

রাণীশংকৈল এবং ঠাকুরগাঁও থানা পুলিশের সহযোগিতায় মামলার প্রধান আসামি করিমুলকে রবিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও শহর থেকে গ্রেফতার করা হয়।

এর আগে গত শুক্রবার (২৪ সেপ্টেম্বর) মামলার আরেক আসামি করিমুলের স্ত্রী সেলিনা আকতার (৩০)কে নিজ বাসা থেকে গ্রেফতার করে পুলিশ।

ওই গ্রামের খলিলুর রহমানের ছেলে নাসিরুল (২৬)একই এলাকার করিমুল ইসলামের মেয়ে কেয়ামনি(১৮)কে সম্পর্ক করে বিয়ে করায় গত ২০সেপ্টেম্বর করিমুল ও তার পরিবারের লোকজন নাসিরুলকে একটি গাছের সঙ্গে বেঁধে অমানবিকভাবে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে।

এবিষয়ে নাসিরুলের বাবা থানায় একটি লিখিত এজাহার দাখিল করেন। গুরুতর অসুস্থ নাসিরুল বর্তমানে রংপুরে গুরুত্বর অবস্হায় চিকিৎসাধীন আছে।

থানা পরিদর্শক (ওসি) এসএম জাহিদ ইকবাল মামলার মুল আসামী করিমুলের আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি করিমুলকে ঠাকুরগাঁও থেকে গ্রেফতার করে রাণীশংকৈল থানায় নিয়ে আসা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে মহাসড়কের পাশে ঝুঁকিপূর্ণ একটি মরা গাছ নিয়ে জনসাধারণের ভোগান্তি

দিনাজপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পৌর বিএনপির আয়োজনে কর্মসূচি অনুষ্ঠিত

পীরগঞ্জে সামাজিক সম্প্রীতি বিষয়ে সমাবেশ

ঠাকুরগাঁওয়ে অনাবৃষ্টির কারণে ঝরে যাচ্ছে আম-লিচু !

ঘোড়াঘাটে জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানকে সংবর্ধনা

ঠাকুরগাঁওয়ে তারুণ্যের উৎসব উদযাপনে পিঠা উৎসব

বোদায় ভুট্রার দাম নেই, কৃষকেরা লোকসানে পড়েছেন

ঠাকুরগাঁওয়ে হাসপাতালে শীতবস্ত্র দিলেন পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা

দৈনিক নওরোজ ও সাপ্তাহিক দিনাজপুর এক্সপ্রেস পত্রিকার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

সিডও দিবস উপলক্ষ্যে মহিলা পরিষদের উদ্যোগে আলোচনা সভা

সিডও দিবস উপলক্ষ্যে মহিলা পরিষদের উদ্যোগে আলোচনা সভা