Monday , 20 September 2021 | [bangla_date]

রাণীশংকৈলে কৃষকের জমির ফসল নষ্ট করল দূর্বৃত্তরা

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ধানক্ষেতে আগাছানাশক বিষ প্রয়োগ করেছে দূর্বৃত্তরা। এতে এক কৃষকের ২ একর ৩৩ শতক জমির ধানক্ষেত বিষাক্ত কিটনাশক প্রয়োগ এখন নষ্ট হয়ে গেছে

ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৭সেপ্টম্বর) ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ভরনিয়া মশালডাঙ্গী বিলে।

জমির মালিক হরিপুর উপজেলার উত্তর সোনামতি গ্রামের সাইফুদ্দীনের ছেলে মতিউর রহমান। তিনি বলেন পূর্বের জের ধরে পরিকল্পিত ভাবে তার ৭ বিঘা আমন ধানক্ষেতে জংগলমারা কিটনাশক প্রয়োগ করে ধ্বংস করেছে প্রতিপক্ষরা । এনিয়ে জামাল, মোজাফফর, আবুল কাসেম সহ১৫ জনকে আসামী করে থানায় একটি অভিযোগ দায়ের করেছে। এছাড়াও কৃষি অধিদপ্তর ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট দুষ্কতিকারীদের শাস্তির দাবি জানিয়ে লিখিত অভিযোগ করেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায় কৃষক মতিউররের স্বপ্ন ছিল ওই জমির ধান বিক্রি হবে। আর সেই টাকা থেকে ধার দেনা শোধ করার পর সংসারের ভরণ-পোষণ চালাবে। কিন্তু দুর্বৃত্তরা বিষ দিয়ে ক্ষেত পুড়িয়ে দেওয়ায় তার সেই স্বপ্ন পুরণ হলো না। ফসল হারিয়ে তারা এখন নির্বাক।

স্থানীয় কৃষকরা অভিযোগ করে বলেন, গ্যামোক্সিন নামের কীটনাশক আগাছানাশক বিষ হিসেবে ব্যবহার করা হয়। দুর্বৃত্তরা সেটার অপব্যবহার করছে। তিনি সুনির্দিষ্ট ব্যবস্থাপনায় এ কীটনাশক বিক্রির দাবি জানান।

এপ্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ সাংবাদিকদের বলেন, ইতোমধ্যে তিনি অভিযোগ পেয়ে কৃষি অফিসারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলেন।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ বলেন ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শন করেছি। তাতে আমার মনে হলো, এটা কোন রোগ কিংবা প্রাকৃতিক দুর্যোগে ক্ষেত্রের ফসল নষ্ট হয়নি। অতিরিক্ত বিষাক্ত বিষ প্রয়োগ করার কারণে ক্ষেতের ধান গাছ পুড়ে গেছে।

থানা পরিদর্শক (ওসি) এসএম জাহিদ ইকবাল বলেন, ধানক্ষেত বিষাক্ত বিষ দিয়ে ফসল নষ্ট করার একটি অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বাংলার মাটিতে আওয়ামী লীগের রাজনীতি করার কোন অধিকার নেই-দিনাজপুরে জাগপার মুখপাত্র রাশেদ প্রধান

সাংবাদিক মাসুদ রেজা হাই এর জানাজা অনুষ্টিত

দিনাজপুরে বিচারপ্রার্থীগণের জন্য নির্মিত বিশ্রামাগার“ন্যায়কুঞ্জ”র ভিত্তিপ্রস্তর স্থাপন

দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যানসহ ১২জনের মনোনয়ন পত্র প্রত্যাহার বিনা প্রতিদ্ব›দ্বীতায় সাধারন সদস্য পদে ২ জন নির্বাচিত

দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যানসহ ১২জনের মনোনয়ন পত্র প্রত্যাহার বিনা প্রতিদ্ব›দ্বীতায় সাধারন সদস্য পদে ২ জন নির্বাচিত

ইফতারের পর ভুট্টাক্ষেত থেকে শিশু সামসের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

ইমামদের জেলা সম্মেলনে মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে ৩ মাদক ব্যবসায়ি গ্রেফতার

ঠাকুরগাঁওয়ের তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ

৩৮০ বস্তা চোরাই ভুট্টা সহ চক্রের ৩ সদস্য গ্রেফতার ঠাকুরগাঁও জেলা পুলিশের সংবাদ সম্মেলন

চিরিরবন্দরে প্রতিমা ভাংচুরের ঘটনাস্থল পরিদর্শনে এমপি গোপাল