Saturday , 25 September 2021 | [bangla_date]

রাণীশংকৈলে প্রয়াত খায়রুল আলমের স্মরণে দোয়া ও শোক সভা

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে
উপজেলা আ’লীগের সদ্য প্রয়াত আ’লীগ নেতা খায়রুল আলমের স্মরণে এক
শোক সভা ও দোয়া মিলাদের আয়োজন করা হয়।শুক্রবার (২৪ সেপ্টেম্ববর)
রাতে উপজেলা আ’লীগের উদ্যোগে দলীয় অফিসে প্রয়াত খায়রুল আলমের
আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও শোক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা
আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হকের সভাপতিত্বে- শোক সভায় বক্তব্য
রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ,
সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান,
যুগ্ন সাধারণ সম্পাদক আহম্মেদ হোসেন বিপ-ব ও গোলাম সারওয়ার
সহ সভাপতি আবু শাহীন, প্রভাষক প্রশান্ত বসাক, ইশাহাক আলী,
মুক্তারুল আলম মুক্তা, বিপ্লব,রেজাউল করিম, প্রধান শিক্ষক সোহেল
রানা,মহিলা আ’লী সধারণ সম্পাদিকা ফরিদা ইয়াসমিন প্রমুখ।
অন্যান্যদের মধ্য বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান, পৌর আ’লীগ
সভাপতি জাহাঙ্গীর আলম, সম্পাদক মহাদেব বসাক, এ্যাডভোকেট শেখ
ফরিদ, কাশিপুর ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক ফজলুল হক, ছাত্রলীগ
নেতা জয়, সাদিদ, ফারাজুল, মোস্তাফিজুর এবং তাঁতীলীগ আহবায়ক
রুবেল সরকার প্রমুখ। শোক সভা ও দোয়া মিলাদে উপজেলা, পৌর,
ইউনিয়ন আ’লীগের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য সদ্য প্রয়াত আ’লীগ নেতা খায়রুল আলম তিনি উপজেলা
আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের দীর্ঘদিনের
সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ২০সেপ্টেম্বর
কিডনি রোগে আক্রান্ত হয়ে ৪৯ বছর বয়সেই মৃত্যু বরণ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

অপশক্তির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে -হুইপ ইকবালুর রহিম

আত্রাই নদীর জেগে ওঠা চরে খানসামা উপজেলায় স্বপ্ন বুনছেন কৃষক-কৃষাণী

পীরগঞ্জে ছাগলের পিপিআর রোগ নির্মুলে বিনা মুল্যে টিকা ক্যাম্পেইন

সেতাবগঞ্জ পৌরসভার ২৫ কোটি টাকার বাজেট পেশ

কাঞ্চনজঙ্ঘার অপরূপ মুগ্ধকর দৃশ্যের দেখা মিলছে ঠাকুরগাঁও থেকে

চীনের অর্থায়নে ১০০০ শষ্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালটি বোদায় স্থাপনের দাবীতে মানববন্ধন ও গণজমায়েত অনুষ্ঠিত

রাণীশংকৈলে সহকারী পুলিশ সুপার সামগ্রিক কর্মমূল্যায়নে হলেন শ্রেষ্ঠ সার্কেল

ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ নিরোধকল্পে পরিকল্পনা বাস্তবায়ন শীর্ষক কর্মশালা

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রাতভর ডাকাত আতঙ্ক, গ্রেফতার ৫

পীরগঞ্জে করোনার টিকার ফ্রি রেজিস্ট্রেশন ক্যাম্প