Tuesday , 7 September 2021 | [bangla_date]

রাণীশংকৈলে বাংলাগড় ফুটবল টুর্নামেন্ট খেলার ফাইনালে নেকমরদ চ্যাম্পিয়ন

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)থেকে:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাংলাগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সোমবার (৬ আগস্ট) বাংলাগড় যুব ক্রীড়া সংগঠনের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার সমাপনি, পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলাম রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাতোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ রহিম, সাবেক চেয়ারম্যান শরৎ চন্দ্র রায়, বাংলাগড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার রায়, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক আরথান আলী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস চেয়ারম্যান সোহেল রানা বলেন তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই তাই তরুণদের খেলাধুলার জন্য মাঠমুখী করতে হবে। এসময় তিনি ক্রীড়াঙ্গনে তার সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

চুড়ান্ত খেলায় জনগাঁও ইলাহার ইয়াং স্টার ক্লাবকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হন নেকমরদ ফুটবল দল। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে  অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

বীরগঞ্জে ৪র্থ শ্রেণির মাদ্রাসা ছাত্রী’র মৃতদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নর্থ বেঙ্গল আ্যগ্রো ফার্মস লিমিটেডের বাগানবাড়ির কৌতুহলী

দিনাজপুরে পানি উন্নয়ন বোর্ডের সমন্বিত পানি নিয়ন্ত্রণ প্রকল্পের সেচের পানিতে খুশি কৃষকরা

জাঁকজমক ভাবে প্রথমবার রহিমানপুরে ওয়ার্ড বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

বিশ্ব শিক্ষক দিবস ঠাকুরগাঁওয়ে স্বামীর অবসর ভাতা পেতে দ্বারে দ্বারে ঘুরছেন শিক্ষক নজরুলের স্ত্রী !

ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয়টি মরহুম ভাষা সৈনিক দাবিরুল ইসলামের নামকরণে করার দাবি ‌

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ছাগল এখন থানা হেফাজতে

ঠাকুরগাঁওয়ে বলাকা সিনেমা হলটি এক সময় রমরমা চলছিল, এখন ডায়াগনস্টিক সেন্টার বানাচ্ছে

বোদায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সফল বাস্তবায়নে সেমিনার