Thursday , 2 September 2021 | [bangla_date]

রাণীশংকৈলে বিএনপি’র ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাণীশংকৈলে(ঠাকুরগাঁও)প্রতিনিধি:
বুধবার ( ০১ সেপ্টেম্বর) ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলার পৌর ও উপজেলা বিএনপি’র আয়োজনে জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাণীশংকৈল উপজেলা ও পৌর শাখার পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

কর্মসুচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বিকালে রাণীশংকৈল ডিগ্রী কলেজ হলরুমে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত থেকে আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আইনুল হক, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সহ-সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, প্রচার সম্পাদক নুরনবী, পৌর বিএনপির সভাপতি শাহজাহান আলী, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সাবেক ছাত্রনেতা ও যুবদলের যুগ্ম-আহবায়ক বকুল মজুমদার প্রমূখ।
এছাড়াও এ সময় উপজেলা, পৌর ও ইনিয়ন বিএনপি’র নেতাকর্মীসহ অঙ্গওসহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

রাণীশংকৈলে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন পুলিশ সুপার

বীরগঞ্জে লা-শ নিয়ে মহাসড়ক অবরোধ, হ-ত্যাকারীদের শা-স্তি দাবি

বীরগঞ্জে নব-নির্বাচিত পৌর পরিষদের দায়িত্বভার গ্রহণ

পীরগঞ্জে দুর্গা মন্ডপে বিএনপির অনুদান প্রদান

মাধ্যমিকে বার্ষিক পরীক্ষা বাতিল

ঠাকুরগাঁওয়ে বৈদ্যুতিক আগুনে ৩ টি ঘড় পুড়ে ছাই , ক্ষয়ক্ষতি ২০ লক্ষাধিক টাকা

দিনাজপুরে নানা কর্মসুচির মধ্যদিয়ে বিশ্ব রেড ক্রস- রেড ক্রিসেন্ট দিবস পালিত

মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনায় স্মার্ট বাংলাদেশ গড়া আমাদের লক্ষ্য -হুইপ ইকবালুর রহিম

হরিপুরে মনোনয়নপত্র জমা দিলেন নৌকার মনোনীত প্রার্থী সুজন