Sunday , 26 September 2021 | [bangla_date]

রাণীশংকৈলে ৫নং ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে “পুলিশ ই-জনতা জনতায় পুলিশ” এ শ্লোগানকে সামনে রেখে সোশ্যাল মিডিয়ায় গুজব, মিথ্যাচার সাইবার বুলিং কিশোর গ্যাং ও নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ সেপ্টেম্বর ) উপজেলার ৫নং বাচোর ইউনিয়নের ভাংবাড়ী বগুড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিকেলে রাণীশংকৈল থানার উদ্যোগে এই বিট পুলিশিং সভার আয়োজন করা হয়।

এসময় এসপি সার্কেল তোফাজ্জল হোসেন, থানা পরিদর্শক (ওসি)এসএম জাহিদ ইকবাল, তদন্ত (ওসি) আব্দুল লতিফ সেখ, সাব ইন্সপেক্টর প্রদীপ কুমার ,হাফিজউদ্দিন, মমিনুল সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

বিট পুলিশিং সভা চলাকালে
১নং ওয়ার্ডের ইউপি সদস্য চন্দ্রমোহন, ভাংবাড়ী বগুড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাকিম সহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা তাদের বক্তব্যে মিডিয়ায় গুজব, মিথ্যাচার সাইবার বুলিং কিশোর গ্যাং ও নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স বিরোধী সহ বিভিন্ন আইনানুগ বিষয় নিয়ে আলোচনা করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ক্রেতা সেজে প্রতারণা, দুই নারী গ্রেপ্তার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের পাশে আছেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পঞ্চগড়ে যৌ-ন হয়রানির অভিযোগে আ-টক শিক্ষক কা-রাগারে শিক্ষার্থীদের বি-ক্ষোভ মি-ছিল ও মান-বব-ন্ধন

রানা প্লাজা ট্রাজেডির ৮ বছর.. কেমন আছেন রাণীশংকৈলের স্বজনহারা তিন পরিবার !

ঠাকুরগাঁও‌য়ে ৭ম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচ‌নের ২ ইউনিয়নে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে

পীরগঞ্জে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষে শিশু নিহত ॥ গ্রেফতার ৫

ঘোডাঘাটে চাল ব্যবসায়ীর বাড়ী থেকে ৯৫ বস্তা সরকারী চাল জব্দ

পীরগঞ্জে বনজ ও ফলজ গাছের চারা বিতরণ

খানসামার এতিমখানায় বৃক্ষরোপণ করলেন ইউএনও

পঞ্চগড় গুণীজন সম্মাননা প্রদান কমিটির সভা ও আর্থিক সহায়তা প্রদান