Thursday , 30 September 2021 | [bangla_date]

রাণীশংকৈলে ৫৪মন্ডপে রং-তুলির অপেক্ষায় প্রতিমূর্তি

রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি \ সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপ‚জা উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় এখন জোরেশোরে চলছে প্রতিমা তৈরির কাজ। কারিগরেরা দম ফেলার ফুরসত পাচ্ছেন না। ইতিমধ্যে অধিকাংশ প্রতিমার মাটির কাজ শেষ হয়েছে। আর কয়েক দিন পরেই পড়বে রং-তুলির আঁচড়। এরপর ঢাকঢোল পিটিয়ে পাঁচ দিনব্যাপী চলবে দুর্গোৎসব। দুর্গাপ‚জাকে সামনে রেখে তৈরি করা হয়েছে প্রতিমা দুয়ারে কড়া নাড়ছে দেবী দুর্গার আগমন বার্তা। মহালয়ার ভোরে চÐীপাঠ শোনার অপেক্ষায় ভক্তক‚ল। আর মাত্র কয়েকদিন পর সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপ‚জা। ১১অক্টোবর পঞ্চমী তিথিতে শারদীয় দুর্গাপ‚জার ম‚ল আনুষ্ঠানিকতা শুরু হবে। কারিগররা তাঁদের নিপুণ হাতের ছোঁয়া দিয়ে দিন-রাত কাজ করেই চলেছেন। তাঁদের হাতের শৈল্পিক ছোঁয়ায় যেন জীবন্ত হয়ে উঠছে প্রতিমা। উপজেলায় এ বছর ৫৪টি মÐপে দুর্গাপ‚জার আয়োজন হবে। মন্দিরে মন্দিরে শেষ হয়েছে প্রতিমা তৈরির কাজ। তবে এবার স্থানীয় কারিগর পাওয়া দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। সেই সঙ্গে প্রতিমাপ্রতি ১০-১৫ হাজার টাকা খরচ বেড়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। প্রতিমা কারিগর সুনীল চন্দ্র জানান ভিন্ন ভিন্ন আটটি প্রতিমা মিলিয়ে এক সেটের মজুরি নিচ্ছেন ২৫ থেকে ৫০ হাজার টাকা। একটি সেট তৈরিতে প্রায় ১০ দিন সময় লাগে। এতে দুর্গার সঙ্গে রয়েছে অসুর, সিংহ, মহিষ, গণেশ, সরস্বতী, কার্তিক ও ল²ীর প্রতিমা। প্রতিমা কারিগর সুশীল চন্দ্রের স্ত্রী ছবিতা রানী বলেন, ‘এ বছর কাঠ, খড় ও মাটির দাম বেশি। প্রতিমা তৈরিতে খরচ একটু বেশি হচ্ছে। তেমন একটা লাভ থাকছে না। কোনোমতে টিকে আছে বাপ-দদার এ পেশা। অন্য সময় দিনমজুরি করে সংসার চলে আমাদের। স্থানীয় হাটখোলা দুর্গা মন্দিরের সভাপতি স্বন্দীপ সাহা জানান, গত বছর প্রতিমা তৈরিতে ২৬ হাজার টাকা খরচ হলেও এ বছর লাগছে ৩৫ হাজার টাকা। ইতিমধ্যে প্রতিমার কাঠামোর কাজ শেষ হয়েছে। এখন অপেক্ষা রং-তুলির আঁচড়ে রঙিন করে সাজিয়ে তোলা।
বাংলাদেশ প‚জা উদ্যাপন পরিষদ রাণীশংকৈল উপজেলা শাখার সভাপতি ছবিকান্ত দেব বলেন, এ বছর রাণীশংকৈলে প্রায় ৫৪টি মÐপে দুর্গাপ‚জা অনুষ্ঠিত হবে। প্রতিবছরের মতো ধর্মীয় স¤প্রতি বজায় রেখে সর্বজনীন এই উৎসব হবে। উৎসবকে কেন্দ্র করে মÐপ কমিটিগুলো এখন প্রতিমা স্থাপনের কাজ করছে। এ লক্ষ্যে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমা কারিগরেরা।
এসময় আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক বলেন- স্বাস্থ্যবিধি মেনে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপ‚জা গত বছর বৈশ্বিক মহামারির কারণে উৎসব পালনে বিঘœ হয়েছিল-এবছর উৎসব মূখর পরিবেশে পালন হবে শারদীয় দুর্গাপ‚জা। উপজেলা আ’লীগের পক্ষ থেকে সকল ধরনের সার্বিক সহায়তা প্রদান করবে ।
থানা পরিদর্শক (ওসি) এসএম জাহিদ ইকবাল জানান- প্রতিমা তৈরি, পুজা উদযাপন এবং প্রতিমা বিসর্জন সহ দুর্গাপ‚জার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক থেকে দ্বায়িত্ব পালন করবেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তেতুলিয়ায় ৭ হাজার ৫ শ প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ

ঠাকুরগাওয়ে ৩ ঘন্টা ব্যবধানে ছেলের পর বাবার মৃত্যু

ঘোড়াঘাটে সাহিত্যপত্র-৬ ও ক্ষণিকের মুসাফির কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

দিনাজপুরে বইমেলা পরিদর্শন কালে প্রবীন কবি ফাতেমা বেগম

দিনাজপুরে বাপসা’র দায়িত্ব হস্তান্তর ও আলোচনা সভা

হরিপুরে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

দিনাজপুরের খানসামা ৪ আসনের সংসদ সদস্য জনাব আখতারুজ্জামান মিয়ার ইমামতিতে মাগরিব নামাজ পড়লেন দিনাজপুরের খানসামা উপজেলা পাকেরহাট সরকারী কলেজ মাঠে বিএনপির ইফতার মাহফিলে অংশগ্রহণকারী সাধারণ জনগণসহ বিএনপির নেতাকর্মীরা

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস উপলক্ষে পঞ্চগড়ে সাইকেল শোভাযাত্রা ও স্বেচ্ছাসেবী সম্মাননা

বিরলে ষাটর্ধ্বো পয়ন চন্দ্র-এর প্রায় দেড় যুগ ধরে ভাঙ্গাচুরা কুঁড়ে ঘরে মানবেতর জীবন যাপন

‘শেখ হাসিনার সরকার সবসময় অসহায় মানুষের পাশে আছে’ -মনোরঞ্জন শীল গোপাল এমপি