Thursday , 30 September 2021 | [bangla_date]

রানীশংকৈলে নানা আয়োজনে কন‍্যাশিশু দিবস পালিত

আনোয়ার হোসেন আকাশ, রানীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:

আজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় কন্যাশিশু দিবস। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বুধবার (২৯ সেপ্টেম্বর) থেকে আগামী ৫ অক্টোবর পর্যন্ত শিশু অধিকার সপ্তাহের মধ্যে ৩০ সেপ্টেম্বর জাতীয় কন্যাশিশু দিবস পালনে কর্মসূচি দিয়েছে।

মেয়েদের শিক্ষার অধিকার, পরিপুষ্টি, আইনি সহায়তা ও ন্যায় অধিকার, চিকিৎসা সুবিধা ও বৈষম্য থেকে সুরক্ষা, নারীর বিরুদ্ধে হিংসা ও বলপূর্বক বাল্যবিবাহ বন্ধে কার্যকর ভূমিকা পালনের লক্ষ্যে এ দিবসের সূচনা হয়।

এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের নানা আয়োজনে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কন্যাশিশু দিবসটি পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় সহকারি কমিশনার(ভূমি) ইন্দ্রজিৎ সাহা’র সভাপতিত্বে প‍্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম‍্যান শাহরিয়ার আজম মুন্না বিশেষ অতিথি হিসেবে ছিলেন তথ‍্য বিষয়ক কর্মকর্তা হালিমা বেগম বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম প্রা:শিক্ষা অফিসার রাহিম উদ্দীন ডাঃ তোফাজ্জল হোসেন, মহিলা আ’লীগের সম্পাদিকা ফরিদা ইয়াসমিন এস আই মমিনুল প্রমূখ।

প্রসঙ্গত, পৃথিবীজুড়ে লিঙ্গবৈষম্য দূর করতে ২০১২ সালের ১১ অক্টোবর প্রথম আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালন করা হয়। জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো প্রতিবছর এ দিবসটি পালন করে থাকে। তবে বিভিন্ন দেশ বিভিন্ন দিনে দিবসটি পালন করে থাকে। বাংলাদেশে দিবসটি পালন করা হচ্ছে ৩০ সেপ্টেম্বর।

এ বছর জাতীয় কন্যাশিশু দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘আমরা কন্যাশিশু-প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো’।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

প্রতারকের খপ্পর পালিয়ে বাচঁলো তরুনী, পরিবারের কাছে পাঠিয়ে দিল উপজেলা ভাইস চেয়ারম্যান

পীরগঞ্জে জেল হত্যা দিবস পালিত

বোচাগঞ্জে যৌথবাহিনীর অভিযানে রিভলবার উদ্ধার

বিশ্বজুড়ে বিপর্যয় ডেকে আনছে ডেল্টা ভ্যারিয়েন্ট

ঠাকুরগাঁয়ে মার্কেটগুলোতে স্বাস্থ্যবিধি মানছেন না কেউ

বীরগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপের চূড়ান্ত খেলায় এমপি গোপাল শারিরিক ও মানসিক বিকাশ ঘটানোর জন্য খেলাধুলা বিকল্প নেই

সদ্য ভূমিষ্ট সন্তানের দত্তকের খোঁজে রাণীশংকৈলে এক ভ’মিহীন পরিবার

রাণীশংকৈলে দুর্গাপূজার প্রতিমার র্পূণ রুপ দিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎ শিল্পীরা

দিনাজপুরে উপজেলা প্রাণিসম্পদ এর উদ্যোগে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’র মাঝে ছাগল ও গৃহ নির্মাণ উপকরণ বিতরণ

সাদাত ক্যাডেট ও কমেন্ট একাডেমিক কোচিং সেন্টারের মেধাবৃত্তি পরীক্ষা