Thursday , 23 September 2021 | [bangla_date]

গতিহীন বিএনপি’র জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি॥- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, বিএনপি’র ভুল রাজনীতির কারণে আজ দলটি রাজনৈতিক গতি হারিয়ে ফেলেছে। বিএনপির নেতাকর্মীদের রাষ্ট্রবিরোধী কার্যকলাপ এর জন্য তারা তাদের সামনে আর স্বচ্ছ রাজনীতি কোন পথ খোলা নেই। তিনি বলেন, যেমন ভাবে শারীরিক অসচ্ছল মানুষের মাঝে আজ আমরা হুইল চেয়ার বিতরণ করছি। হয়তো বা আগামীতে এই গতিহীন বিএনপি’র জন্য আমাদের হুইল চেয়ারের ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার সুযোগ্য নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। শেখ হাসিনার কাছ থেকে বিএনপি’র রাজনৈতিক শিক্ষা নেয়া উচিত। ২৩ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার বিকেলে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে মাননীয় জাতীয় সংসদ সদস্য এর ব্যক্তিগত তহবিল হতে দুস্থ মেধাবী শিক্ষার্থী ও প্রতিবন্ধীদের মাঝে ল্যাপটপ ও হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি গোপাল এসব কথা বলেন।উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাদের এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নাফ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম ফিরোজ আলম, বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সানাউল্লাহ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক ইয়াসিন আলী।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিরলে তাঁতীদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল

তীব্র তাপদাহে শ্রমজীবীদের তৃষ্ণা মেটাতে সোহেল আহমেদ অন্যন্য উদ্যোগ

ঠাকুরগাঁওয়ে নারীর প্রতি সংহিসতা প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত

সরকারি সব নিয়োগে ডোপ টেস্ট করা হবে: মোজাম্মেল হক

সরকারি সব নিয়োগে ডোপ টেস্ট করা হবে: মোজাম্মেল হক

দিনাজপুরে স্বামী-স্ত্রীর মীমাংসায় প্রাণ হারায় প্রতিবেশী,আটক-৩

ঠাকুরগাঁওয়ে ভাষা সৈনিক মরহুম দবিরুল ইসলাম রাষ্ট্রীয় স্বীকৃতি এখনো পেল না

বেশি খেলে লাখ টাকা জরিমানা, খাদ্য সঙ্কট মোকাবিলায় অদ্ভূত নির্দেশ চীনে

পীরগঞ্জে হুসেইন মুহাম্মদ এর মৃত্যু বার্ষিকী পালিত

পীরগঞ্জ সঃ কলেজে HSC পরীক্ষার লিংক ২৮নভেঃ সকাল ১০-২টা পর্যন্ত খোলা থাকবে

রোহিঙ্গা: কুতুপালং শিবিরে অগ্নিকাণ্ডে অন্তত সাত জন নিহত, এখনো উড়ছে ধোঁয়া