Wednesday , 8 September 2021 | [bangla_date]

হরিপুরে নিখোঁজের ২ দিন পর বালিয়াডাঙ্গীতে মিলল ভ্যান চালকের মরদেহ

হরিপুর প্রতিনিধি: নিখোঁজের দিন পর ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী ধানক্ষেত থেকে জামাল উদ্দীন (৪৫) নামে এক ভ্যান চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার বড়বাড়ী ইউনিয়নের সর্বমঙ্গলা গ্রামের পাঁচপীর নামক স্থানের নুর ইসলামের ধানক্ষেত থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। এর আগে ধানক্ষেতে স্প্রে দিতে গিয়ে মরদেহটি চোখে পরে নুর ইসলামের। তিনি পরে পুলিশ ও স্থানীয় চেয়ারম্যানকে বিষয়টি জানান।

ভ্যান চালক জামাল উদ্দীন জেলার হরিপুর উপজেলার ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়নের পাহাড়গাও গ্রামের মুনসুর আলীর ছেলে।

তাঁর স্ত্রী হামানুর বেগম জানান, গত সোমবার সকালে বাড়ী থেকে বের হয়ে গেলে আর ফিরে আসেনি। সাংবাদিকদের মাধ্যমে খবর পেলাম তাঁর মরদেহ ধানক্ষেতে পাওয়া গেছে।

বালিয়াডাঙ্গী থানার ওসি তদন্ত আব্দুস সবুর বলেন, পিবিআই এবং সিআইডির উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থর পরিদর্শন শেষে লাশের পরিচয় বের করেছেন। ভ্যানচালকের স্বজনদের খবর দেওয়া হয়েছে। ঘটনার রহস্য উন্মোচনে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বড়গাঁও ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দিনাজপুরে সুইপার কোলনিতে নানা আয়োজনে জাতিগত বৈষম্য বিলোপ দিবস পালিত

দিনাজপুরের বাজারে আসা রসাল লিচুর দাম চড়া

দিনাজপুরে বিভিন্ন উপজেলায় ৩দিনব্যাপি ভূমি মেলা

পীরগঞ্জে ২৭ বছর পর আদালতের মাধ্যমে জমির দখল বুঝে পেল প্রয়াত মুক্তিযোদ্ধার পরিবার

রাণীশংকৈলে কৃষি প্রণোদনা বীজ ও সার বিতরণের উদ্ধোধন

রাণীশংকৈলে এমপি আলী আকবরের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

‘আমি চাল চোর নই, আমাকে ফাঁসানো হয়েছে

ঠাকুরগাঁওয়ে ১৫০ পরিবার সরকারি জমি কিনে ক্ষতিগ্রস্ত

ফুলবাড়ীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী তন্ত্রমন্ত্রের পাতা খেলা অনুষ্ঠিত