Wednesday , 1 September 2021 | [bangla_date]

হরিপুরে বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হরিপুর প্রতিনিধি।। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০ টায় দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ইসমাইল হোসেন, জেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি তরিকুল ইসলাম, আব্দুস সামাদ তালুকদার, জেলা বিএনপির সদস্য ও ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজুয়ানুল হক বিশ্বাস মন্টু, উপজেলা যুবদলের আহবায়ক মোতালেব হোসেন,জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ও হরিপুর উপজেলা মহিলা দলের সভানেত্রী নাজমা পারভীন, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম ও উপজেলা ছাত্রদলের আহবায়ক রাকিব হাসান রিয়াদসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির সভাপতিগণ এবং নেতৃবৃন্দ প্রমূখ। এই কর্মসূচিতে উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
আসন্ন শারদীয় দুর্গোৎসব উদ্যাপন  উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা

আসন্ন শারদীয় দুর্গোৎসব উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা

চিরিরবন্দরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বীরগঞ্জে সিংড়া জাতীয় উদ্যানে উদ্ধারকৃত অর্ধগলিত মৃতদেহে রহস্য উদ্ঘাটন

বীরগঞ্জে লক্ষীপূজা উপলক্ষে আলোচনা সভা

রাণীশংকৈলে বিএনপি’র ত্রি-বার্ষিক সম্মেলন ।। জাহিদুর সভাপতি-স্বপন সম্পাদক

বোদায় ধর্ষণের চেষ্টায় ২ যুবকে আটক

দিনাজপুরে সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নবম গ্রেডে উন্নীতকরণের দাবিতে স্মারকলিপি প্রদান

জমে উঠেছে বীরগঞ্জের ১৫১ বছরের ঐতিহাসিক ঢেমঢেমিয়া কালি মেলা

ঠাকুরগাঁওয়ে সার্বনিক স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরন বিষয়ক অবহিত কর্মশালা

পঞ্চগড়ে পৃথক দুই সীমান্ত দিয়ে আবারও ২৪ জনকে ঠেলে পাঠালো বিএসএফ