Tuesday , 14 September 2021 | [bangla_date]

হরিপুর নাগর নদীতে ডুবে দুই নারীর মৃত্যু

হরিপুর(ঠাকুরগাঁও)প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও হরিপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকার নাগর নদীতে ডুবে দুই নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার সময় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী এলাকার সামিরুদ্দিনের স্ত্রী মাজেদা বেগম (২৬) ও আটঘরিয়া গ্রামের মৃত বুধু মুহাম্মদের মেয়ে রুবিনা বেগম (২৭)।

পারিবারিক সূত্রে জানা যায়, মাজেদা ও রুবিনা ঘাস কাটতে ভারতীয় সীমান্তবর্তী নাগর নদীর পার হচ্ছিলেন। তবে নদীর পানি বেড়ে যাওয়ার কারণে নৌকা ডুবে যায়। কিছুক্ষণ পরে নদীর পাড়ে মাজেদার লাশ দেখতে পেয়ে স্হানীয়রা তাদের পরিবারকে জানায়। পরে আধা কিলোমিটার দূরে রুবিনার লাশও পায় এলাকাবাসী।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওরঙ্গজেব নাগর নদীতে ডুবে দুই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পানিতে ডুবে দুজন মারা যাওয়ার খবর পেয়েই লাশ উদ্ধারে আমরা উদ্ধারকাজের জন্য টিম পাঠিয়েছি । এই ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট শ্রমিকের মৃত্যু

সংসদে নৌ প্রতিমন্ত্রী কে প্রশংসায় ভাসালেন বিরোধীদলেরএমপিরা

হাসপাতাল থেকে পালানো সেই ১০ করোনা রোগীকে ধরেছে পুলিশ

আটোয়ারীতে যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সকালে সর্বনিম্ন তাপমাত্রার সাথে দিনে চৈত্রের কাঠফাটা রোদ আবহাওয়ার বিরূপ প্রভাবে পঞ্চগড়ে বাড়ছে শীতজনিত রোগ শিশুদের নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরা

বীরগঞ্জে ক্ষুদে বৈজ্ঞানিক কে মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা, স্থানীয়দের তীব্র ক্ষোভ ও প্রতিবাদ

নানান আয়োজনে দিনাজপুর অঞ্চলের স্কাউটস দিবস উদযাপন

পীরগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে পৌরসভা চ্যাম্পিয়ান

ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন হরিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মুকুল

ঠাকুরগাঁওয়ে ভেঙে গেছে ব্রিজের সংযোগ সড়ক, লক্ষাধিক মানুষের ভোগান্তি