Friday , 17 September 2021 | [bangla_date]

হৃদয়ের বন্ধনে অটুট থাকুক-বন্ধুত্বের বাঁধন এসএসসি ব্যাচ-৮৮

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁও রাণীশংকৈলে ১৯৮৮ সালের এসএসসি ব্যাচের প‚ণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয় ও সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ১৯৮৮ সালের ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে এ অনুষ্ঠান হয়। হৃদয়ের বন্ধনে অটুট থাকুক-বন্ধুত্বের বাঁধন এসএসসি ব্যাচ-৮৮প্রতিপাদ্য পৌর শহরের শান্তা কমিউনিটি সেন্টারে শুক্রবার দুই পর্বে দিনব্যাপী এ পূর্ণমিলনী অনুষ্ঠান উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এসএসসি ১৯৮৮ ব্যাচের শিক্ষার্থী তাজউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। শুরুতে ঐ ব্যাচের প্রয়াত শিক্ষার্থীদের স্মরনে দোয়া ও স্মৃতিচারণ করা হয়। এছাড়াও বন্ধু বান্ধবরা একে অপরের সাথে শৈশবে মিলে যায়।
১৯৮৮ এসএসসি ব্যাচের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন নন্দুয়ার ইউনিয়নের চেয়ারম্যান জমিরুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার বিপ্লব, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, হরিপুর আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ দবিরুল ইসলাম, পাইলট উচ্চ বিদ্যালয় শরীর চর্চা শিক্ষক মমতাজ আলী, বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী কালাচাঁদ বসাক, পুলিশ কর্মকর্তা মাসুদ রানা , ডি এন ডিগ্রি কলেজের প্রভাষক দুলাল চন্দ্র ভৌমিক, ব্যাংক কর্মকর্তা মহসিন আলী,স্যানিটারি পরির্দশক ফরিদা ইয়াসমিন,শিক্ষিকা রোকেয়া খাতুন,শিক্ষিকা ফেরদৌসী বেগম খুশি, শিক্ষিকা লায়লা ফেরদৌস প্রম‚খ ।
আমন্ত্রিত অতিথির মধ্যে অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সাংসদ অধ্যাপক ইয়াসিন আলী ,সংরক্ষিত আসনের সাবেক সাংসদ সেলিনা জাহান লিটা, সাবেক উপজেলা চেয়ারম্যান সইদুল হক, রাণীশংকৈল ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, পাইলট হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক আব্দুল হামিদ, সাবেক প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, সাবেক সহ প্রধান শিক্ষক জসিমউদ্দিন, সাবেক শরীর চর্চা শিক্ষক ও ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, সাবেক শিক্ষক আমির হোসেন বিএসসি, পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সোহেল রানা প্রম‚খ । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আয়োজিত ব্যাচের শিক্ষার্থী প্রভাষক জুলফিকার আলী ভুট্টো ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাহারোলে ইউএনও’র শীত বস্ত্র বিতরণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর-৩ আসনে নৌকার মাঝি ইকবালুর রহিম মনোনয়নপত্র জমা

ঠাকুরগাওয়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ৩ দিন ব্যাপী ক্যাম্পেইন

রাতের আধাঁরে স্কুলের তালা ভাঙার প্রতিবাদে খানসামায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন

পরিবেশ-প্রকৃতির গুরুত্ব বুঝাতে রোটারির তেঁতুলিয়া থেকে দেশব্যাপী প্রকৃতিযাত্রা শুরু

দিনাজপুর প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি দিনাজপুর সভাপতির বক্তব্য

দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে আটোয়ারীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

কমিউটিনিটি ক্লিনিকে সেবা নিশ্চিতে পঞ্চগড়ে ডিপিএফ’র আয়োজনে স্টেকহোল্ডার সভা

ধর্মান্ধতা একটি সমাজের জন্য আতঙ্ক -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জে “ঝুঁকি ব্যবস্থাপনা ও ব্যবসায়ের ধারাবাহিকতা ” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত