Thursday , 23 September 2021 | [bangla_date]

২১০টি অনিয়মিত পত্রিকা বাতিলে তালিকা করা হয়েছে: তথ্যমন্ত্রী

অনিয়মিত পত্রিকা বাতিল করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, ‘২১০টি পত্রিকা, যেগুলো আসলে ছাপা হয় না। মাঝে মাঝে ছাপে বা চোরাগুপ্তা ছাপে। এই পত্রিকাগুলো আমি বন্ধ করার উদ্যোগ নিয়েছি।’

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বরেন্দ্র অঞ্চলের উন্নয়ন ভাবনা দ্বি-বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘এই পত্রিকাগুলা মাঝে মাঝে কোথা থেকে ছাপা হয় কেউ জানে না। এগুলোর থাকার দরকার নেই। গণমাধ্যমের দ্রুত বিকাশের সঙ্গে সঙ্গে কিছু ধান্ধাবাজও তৈরি হয়েছে। এটাই বাস্তবতা। কেউ গণমাধ্যমকে নিজের স্বার্থে ব্যবহার করছে। কেউ ব্যবসায়িক স্বার্থে ব্যবহার করছে। আবার অনেকে আছে, নিজেই মালিক, সম্পাদক, রিপোর্টার।’

তিনি আরও বলেন, ‘যেগুলো ভালো গণমাধ্যম তারা এখন চ্যালেঞ্জের মুখে আছে। সেগুলো ব্যবসায়িক স্বার্থে পরিচালিত হয় না, রাষ্ট্রের ও জনগণের স্বার্থে পরিচালিত হয়।’

দেশের উন্নতির কথা উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে তথ্যমন্ত্রী বলেন, ‘দেশের উন্নয়নের কথা ফখরুল সাহেব স্বীকার করুক আর না করুক আজকে বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট স্বীকার করেন, বিশ্বব্যাংক স্বীকার করে।’

হাছান মাহমুদ বলেন, ‘উনারা স্বীকার করুক আর না করুক কিছু আসে যায় না। উনাদের হেড কোয়ার্টার, উনারা যে আদর্শে উজ্জীবিত, সেই পাকিস্তান অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে। ইমরান খান নিজেই স্বীকার করেন। সব সূচকে আমারা তাদের পেছনে ফেলেছি। শুধু ফখরুল সাহেব স্বীকার করেন না।’

সভায় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ের তালমা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ আনসার কমান্ডারের খোঁজ মেলেনি দুই দিনেও

বোদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট(অনুর্ধ্ব ১৭) এর ফাইনাল খেলা

রাণীশংকৈলে বঙ্গমাতার জন্মবার্ষিকীতে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ

মা ও শিশুর স্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিতকল্পে ধর্মীয় নেতৃবৃন্দের ভাবনা বিষয়ক কর্মশালা

সেতাবগঞ্জে প্রকাশ্যে ও স্বচ্ছ পক্রিয়ায় কৃষি ঋণ বিতরন মেলা

ঠাকুরগাঁওয়ে ভুলীতে উদ্ধারি জমিতে থানার সাইনবোর্ড স্থাপন করেন–ওসি তানভীরুল ইসলাম,

বীরগঞ্জে সবজির ও পেঁয়াজের দাম কমায় জনমনে স্বস্তি

প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় মুখরিত জিএম পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ

দিনাজপুরে মাদকসহ চাচা ভাতিজা গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে মৎস্যজীবী দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত