Saturday , 30 October 2021 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে ইজতেমা শুরু !

ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার বড়বাড়ি লিচুবাগানে সাদ কান্ধলবী অনুসারীদের আয়োজনে তিন দিনব্যাপী ঠাকুরগাঁও জেলা ইজতেমা শুরু হয়েছে।
শুক্রবার (২৯ অক্টোবর) ফজরের নামাজের পর মুফতি আজিম উদ্দিনের বয়ানের মধ্যদিয়ে শুরু হয় ইজতেমার আনুষ্ঠানিকতা। জুমার নামাজে দেখা যায় মুসল্লির ঢল।
ইজতেমার জন্য বড়বাড়ি লিচুবাগানে নির্মাণ করা হয়েছে প্যান্ডেল, অজুখানা, বাথরুম সহ প্রয়োজনীয় সব কিছু। বুধবার (২৭ অক্টোবর) বিকেল থেকে মুসল্লিরা ইজতেমা মাঠে আসতে শুরু করেন।
ইজতেমা কমিটি সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও জেলার বিভিন্ন উপজেলার তাবলিগের সাথীরা পর্যায়ক্রমে ইজতেমা মাঠের কাজ সম্পন্ন করেছেন। ইজতেমা মাঠে বিদ্যুৎ, পানি, স্যানিটেশনের পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। মাঠে সার্বক্ষণিক একটি মেডিকেল টিম দায়িত্ব পালন করবে। মুসল্লি আব্দুল্লাহ আল মামুন জানান, ফজরের পর থেকে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। জেলার বিভিন্ন এলাকা থেকে তাবলিগ জামাতের প্রায় ২০ হাজার মুসল্লি ইজতেমায় যোগ দিয়েছেন। ঢাকার কাকরাইল মসজিদ থেকে ১০ সদস্যের একটি মুসল্লি দল এসেছে। আগত মুসল্লিরা তাবলিগ জামাতের শীর্ষ আলেমদের বয়ান শুনছেন। ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃ মাহাবুব রহমান বলেন, ইজতেমায় আসা মুসল্লিদের নিরাপত্তায় প্রশাসন সজাগ রয়েছে। সাদা পোশাকধারীসহ সব পয়েন্টে পুলিশ মোতায়েন করা আছে। মেডিকেল টিমসহ ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে। বিশ্ব ইজতেমায় ক্রমাগত মুসল্লি বাড়তে থাকায় টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে স্থান সংকুলান হচ্ছিল না। এজন্য ২০১৬ সাল থেকে দুই ধাপে ৩২ জেলার মুসল্লিদের নিয়ে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে। মুরব্বিদের সিদ্ধান্ত অনুযায়ী বাকি ৩২ জেলার মুসল্লিরা (যে সব জেলার মুসল্লিরা গত বিশ্ব ইজতেমায় যোগ দেননি) নিজ নিজ জেলায় অনুষ্ঠিত ইজতেমায় অংশ নেবেন। সে অনুযায়ী ২০১৭ সালে ঠাকুরগাঁও জেলায় প্রথম ইজতেমা শুরু হয়। পরবর্তী সময়ে জুবায়ের অনুসারীদের সঙ্গে বিবাদ ও বিভক্তির কারণে ২০১৯ সালে ২০ আগস্ট রাণীশংকৈল শিবদিঘী মোড়ে ঠাকুরগাঁও জেলা ইজতেমার আয়োজন করেন সাদ কান্ধলবী অনুসারীরা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কর্মশালা

বীরগঞ্জ ডায়াবেটিস এন্ড ফুট কেয়ার সেন্টারে “ডায়াবেটিস ও উচ্চরক্তচাপ নির্ণয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইউএনও সদর পড়াশোনার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে

মেধাবী দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ মোজাফফরকে আর্থিকসহায়তা প্রদান

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

পঞ্চগড়ে ‘প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ মেলা’

পঞ্চগড়ে প্রথম আলো সম্পাদক ও প্রতিবেদকের নামে হয়রানীমূলক মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন ও শীতবস্ত্র বিতরণ

বালিয়াডাঙ্গীতে আর্ন্তজাতীক নারী দিবস পালন

বীরগঞ্জে এক্স-পাইলটিয়ান  ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

বীরগঞ্জে এক্স-পাইলটিয়ান ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন