Saturday , 2 October 2021 | [bangla_date]

নেকমরদ বাজারে আগুনে ২টি দোকান পুড়ে ছাই, ক্ষতি ১০ লাখ টাকা

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের নেকমরদ বাজারে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুন লেগে ২টি দোকন পুড়ে গেছে। এতে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় ১০ লাখ টাকার মালামাল ।

স্থানীয় ও পুলিশ জানায়, শুক্রবার রাত ১০ টার সময় নেকমরদ বাজারের মিজানের চাচা ভাতিজা নামে একটি জুতার দোকানে সট সার্কিট থেকে আগুন লাগে। সে আগুন থেকে বাবলু ডাক্তারের ঔষধ ফার্মেসিতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে রাণীশংকৈলের ফায়ার সার্ভিসের একটি দল প্রায় এক ঘন্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।

রাণীশংকৈল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাসিম ইকবাল বলেন, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করি।

রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা ইউপি চেয়ারম্যান এনামুল হক তহসিলদার জাহিরুল ইসলাম প্রমূখ।

এ ব্যাপারে উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না এবং ইউএনও সোহলে সুলতান জুলকার নাইন কবিরের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত তাদের আর্থিক সাহায্যের ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ফুলবাড়ীতে মাটি খনন করেই কাজ বন্ধ, কাঁদা ভরা সড়কে জনদুর্ভোগ

বাংলাদেশ উন্নয়নে এগিয়ে যাচ্ছে সেটি পাক প্রেমীদের পছন্দ না-এমপি গোপাল

বীরগঞ্জে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে দিনাজপুর পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগের আনন্দ শোভাযাত্রা

করোনা কালিন সময়ে এবার দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা পাচ্ছে পরিচয়পত্র-

তেঁতুলিয়ায় দেশের সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড চলতি শীত মৌসুমে

ঈদ উপলক্ষে ৭ দিন বন্ধ বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানী

পীরগঞ্জে প্রধান শিক্ষককে মারপিট করে পদত্যাগ পত্র লিখে নেয়ার ঘটনায় ক্ষমা চাইলেন সাবেক ইউপি চেয়ারম্যান

বেসরকারী ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল

আটোয়ারীতে আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত