Tuesday , 5 October 2021 | [bangla_date]

বালিয়াডাঙ্গীতে মৌমাছির কামড়ে আহত অর্ধশত

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে শ্মশান ঘাটে মরদেহ সৎকার করতে গিয়ে মৌমাছির কামড়ে অর্ধশত ব্যক্তি আহত হয়েছেন। এর মধ্যে ১৫ জনকে দ্রæত চিকিৎসার জন্য বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহত ব্যক্তিরা স্থানীয় চিকিৎসকের চিকিৎসা নিয়ে বাড়ীতে ফিরেছেন।
মঙ্গলবার সকালে বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের নাপিতপাড়া গ্রামের স্থানীয় শ্মশানঘাটে এ ঘটনা ঘটে।
নাপিতপাড়া গ্রামের দিগেন শর্মা জানান, মঙ্গলবার ভোররাতে প্রতিবেশী ভবেশ রায় (৬২) বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করলে তার মরদেহ সকালে সৎকারের জন্য শ্মশান ঘাটে নিয়ে যায়। সৎকার কাজে ৩ শতাধিক মানুষ অংশ নেয়। শ্মশান ঘাটে পৌছলে একদল মৌমাছি আক্রমণ করে। মৌমাছির কামড়ে সুরেশ চন্দ্র, বাবুল শর্মা, নির্মল শর্মা, ফাগু শর্মা, মহেষ শর্মাসহ প্রায় অর্ধ শতাধিক আহত হয়।
বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. মিঠুন দেবনাথ বলেন, মোমাছির কামড়ে আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। আশা করছি দ্রুত সুস্থ হয়ে যাবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দালালদের দৌরাত্ম্যে বীরগঞ্জ হাসপাতালে নরমাল ডেলিভারি বন্ধের উপক্রম

রমজানের পবিত্রতা ও দ্রব্যমূল্য সহনীয় রাখার দাবিতে জামায়াতের সমাবেশ ও মিছিল

সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

আছিয়া ধর্ষন ও নারী এবং শিশু কন্যাদের প্রতি সহিংসতার বিরুদ্ধে আটোয়ারীতে প্রতিবাদ কর্মসূচী

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাক প্রতিবন্ধি নারীকে ধর্ষনচেষ্টার অভিযোগ !

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাক প্রতিবন্ধি নারীকে ধর্ষনচেষ্টার অভিযোগ !

বীরগঞ্জে বিশ্ব যক্ষ্মা দিবস উদযাপন

সচেতন নাগরিক কমিটির পক্ষ থেকে হরিজন সম্প্রদায়ের মাঝে বস্ত্র বিতরন

“বাংলাদেশের মানুষগুলা থাকিল নিমন্ত্রন” বিখ্যাত আঞ্চলিক গানের রচয়িতা বরেণ্য কবি মোহাম্মদ আমজাদ আলীর শোক ও স্মরণ সভা

রাণীশংকৈলে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি পালন।

পীরগঞ্জে ৪ দিন ব্যাপী ব্যাড মিন্টন টুর্নামেন্ট উদ্বোধন