Monday , 11 October 2021 | [bangla_date]

বীরগঞ্জে দিনব্যাপী উদ্যোক্তা ও কৃষক সমন্বয় প্রশিক্ষণ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ আলু রপ্তানি কার্যক্রম উৎসাহিত করার লক্ষে রপ্তানিকারক,উদ্যোক্তা,ব্যবসায়িক এবং কৃষক উদ্যোক্তাদের সমন্বয়ে দিনব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকা কন্দাল ফসল উন্নয়ন আয়োজিত গতকাল বিকেলে বীরগঞ্জ উপজেলা মিলনায়তনে উদ্যোক্তা প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ অনু বিভাগ) মোঃ হাসানুজ্জামান কল্লোল। দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড.মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কন্দাল ফসল উন্নয়ন প্রকল্ল পরিচালক মোঃ মকলেছুর রহমান, খামার যান্ত্রিকীকরণ প্রকল্ল পরিচালক মোঃ বেনজির আলম,দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক প্রদীপ কুমার গুহ,বীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আবু রেজা মোঃ আসাদুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনোরঞ্জন অধিকারী, কমল কৃষ্ণ রায়,মালিক সিডস ম্যানেজার মোঃ আজাহারুল হক,আলুচাষী মোঃ তাজউদ্দীন প্রমুখ। অতিরিক্ত সচিব (সম্প্রসারণ অনুবিভাগ) মোঃ হাসানুজ্জামান কল্লোল বলেন,উৎপাদনে এগিয়ে আমাদের কৃষি, আমাদের কৃষক। কিন্তু রফতানি ক্ষেত্রে তেমনভাবে এগিয়ে যেতে পারেনি। বর্তমান কৃষি বান্ধব সরকার আলু রপ্তানি কার্যক্রম উৎসাহিত করার জন্য রফতানিকারক উদ্যোক্তা,ব্যবসায়ী উদ্যোক্তা এবং কৃষক উদ্যোক্তাদের প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৮

সাঈদীর মৃত্যুতে শোক: পীরগঞ্জে ৩ ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

কমিউটিনিটি ক্লিনিকে সেবা নিশ্চিতে পঞ্চগড়ে ডিপিএফ’র আয়োজনে স্টেকহোল্ডার সভা

দিনাজপুরে কুংফু সিরামিক’স এর ফিটার মিট প্রোগ্রাম

বড়বন্দর রেল বাজার মন্দির কমিটির পক্ষ থেকে ভক্ত ও পূন্যার্থীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান

জাতীয় সংসদ নির্বাচনে  দিনাজপুরের ৬টি আসনে স্বতন্ত্রসহ ৮টি দলের   ২৬ জন প্রতিদ্বন্দিতা করছেন\ প্রত্যাহার-৫জন প্রার্থী

জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ৬টি আসনে স্বতন্ত্রসহ ৮টি দলের ২৬ জন প্রতিদ্বন্দিতা করছেন\ প্রত্যাহার-৫জন প্রার্থী

বালিয়াডাঙ্গীতে “অর্ধ-বার্ষিক পরীক্ষা গ্রহণ না করায় বিপাকে অভিভাবক-শিক্ষার্থীরা”

ঠাকুরগাঁওয়ে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন !

শোক সংবাদ : পীরগঞ্জে পত্রিকা বিক্রয়কর্মীর পিতার ইন্তেকাল

আটোয়ারীতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত