Thursday , 21 October 2021 | [bangla_date]

ব্যবহৃত ছুরি উদ্ধার-ঠাকুরগাঁওয়ে রয়েল বড়ুয়া’কে ছুরিকাঘাতের ঘটনায় মূল অভিযুক্তসহ গ্রেফতার-৩

ঠাকুরগাঁও :ঠাকুরগাঁওয়ে রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ে দুর্গাপূজার প্রতিমা বিসর্জনের সময় কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য রয়েল বড়ুয়াকে ছুরিকাঘাতের ঘটনায় মূল অভিযুক্তসহ ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। গত বুধবার রাতে জমিদারপাড়া মহল্লার নিতাইয়ের ছেলে বলরাম (২০) নামে মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এর আগে উৎসব সিংহ (২১) ও রিয়াজ আলী মোল্লা (২১) নামে ২ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। গত মঙ্গলবার রাতে এ ঘটনায় রয়েলের ভাই পোমেল বড়ুয়া বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে ও ৫/৭ জনকে অজ্ঞাত করে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার বিবরনে জানা যায়, ওই দিন রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ে প্রতিমা বিসর্জনের সময় আশ্রমপাড়া ও বাজারপাড়ার লোকদের মধ্যে মারামারি লাগে। রয়েল বড়ুয়া তা থামাতে গেলে তাকে ছুরিকাঘাত করা হয়। বর্তমানে সে রংপুর মেডিকেল কলেজে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। মামলায় আসামীরা হলেন, পৌর শহরের জমিদারপাড়া মহল্লার নিতাইয়ের ছেলে বলরাম (২১) ও অপু (১৮), পাগলার ছেলে সাধন (২২), দেলোয়ার হোসেনের ছেলে রিয়াজ আলী মোল্লা (২১), আবুল হোসেন পুলিশের ছেলে সাগর (২০), হৃদয় (২০), রাজকুমারের ছেলে সাগর (২০), কৃষ্ণ (২১), শাহ আলমের ছেলে কুরবান (২০), টিকাপাড়া মহল্লার সুরেশের ছেলে বাধন (২১), আমান (১৮), গোধুলী বাজার মহল্লার উমাশংকর সিংহের ছেলে উৎসব সিংহ (২২), বাবলু কসাইয়ের ছেলে আল আমিন (২০), আশ্রমপাড়া মহল্লার হিরু (১৮) সহ অজ্ঞাতনামা ৫/৭ জন।
মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই জাহিদ হাসান জানান, এ ঘটনায় বলরাম ছুরিকাঘাতের বিষয়টি স্বীকার করে জবানবন্দী দিয়েছেন। তাকে সাথে নিয়ে এ কাজে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়। ঘটনার সাথে জড়িতদের নামের তালিকা বলরাম প্রকাশ করেছে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত শুক্রবার রিভার ভিউ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে প্রতিমা বিসর্জনের সময় ২ পক্ষের মারপিট থামাতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হন কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য রয়েল বড়–য়া। প্রথমে তাকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হলে রংপুরে রেফার্ড করা হয়। বর্তমানে সেখানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন রয়েল বড়–য়া।

সর্বশেষ

বিরলে তরুন কৃষি উদ্যোক্তারা সম্বলিত উদ্যোগে স্ট্রবেরি চাষ করে আট লাখ টাকা লাভের আশা
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা  প্রদান করা হয়েছে।
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
নবাবগঞ্জে ৫৪৯ নারী পেলেন ফ্যামিলি কার্ড
দিনাজপুরে সারা বাংলা-৮৮ এর প্রসংশনীয় উদ্যোগ দরিদ্র অসহায় মানুষের মাঝে ১০দিনের বাজার ও নগদ অর্থসহ ইফতার মাহফিল অনুষ্ঠিত

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে ল্যাপটপ বিতরন

বিশ্ববাজারে আরও কমেছে জ্বালানি তেলের দাম

খানসামায় সরকারি অ্যাম্বুলেন্স ব্যক্তিগত ভাড়ায় ব্যস্ত, সেবাবঞ্চিত রোগী

বীরগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের কোজাগরী লক্ষ্মী পূজা উপলক্ষে বিভিন্ন আয়োজন

চার শতাধিক কোভিট-১৯ টিকার ফ্রি রেজিস্ট্রেশন করে দিল এসএবিডি

বিরামপুরে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদন্ড

এক সপ্তাহ ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

নৌকায় ভোট দিয়েছেন বলেই দেশ উন্নয়নের রোল মডেলে পরিনত -হুইপ ইকবালুর রহিম

এগ্রোইকোলজিক্যাল পদ্ধতিতে সবজি চাষে উৎপাদন প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষন

গ্রীষ্মকালীন ফুলকপি চাষে সফলতা পেয়েছে বীরগঞ্জের মিলন