Tuesday , 12 October 2021 | [bangla_date]

রাণীশংকৈলে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে রিফাত ও কাউসার নামে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার কাশিপুর ইউনিয়নের চিকনমাটি গ্রামে বাড়ীর পাশের পুকুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

বিষয়টি মোবাইল ফোনে নিশ্চিত করেছেন রানীশংকৈল থানা পরিদর্শক (ওসি) এসএম জাহিদ ইকবাল এবং ঐ এলাকার ইউপি সদস্য বাবলুর রহমান। পানিতে ডুবে নিহত রিফাত চিকনমাটি গ্রামের সাহাব উদ্দিনের ছেলে ও কাউসার সাহাব উদ্দিনের ভাই সাবলুর ছেলে। নিহতের একজনের বয়স সাড়ে ৩ বছর ও অপরজনের বয়স ৪ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, কিছুদিন আগে ওই গ্রামের সাহাব উদ্দিন ও তার ভাই সাবলুর ছেলে তাদের দাদার সঙ্গে বাসা থেকে কিছু দূরে একটি পুকুরে গোসল করতে যায়। সেখান থেকে তারা গোসল শেষে বাসায় ফিরে যায়।

মঙ্গলবার সকালে শিশু দুটি কাউকে না জানিয়ে সেই পুকুরে গোসল করতে যায়। দুপুরের দিকে শিশু দুটির চাচাতো দাদা পুকুরে গেলে সেখানে একজনের মরদেহ পুকুরের পানিতে ভেসে থাকতে দেখতে পায়। পরে অনেক খোঁজাখুঁজির পরে আরেকজনের মরদেহ উদ্ধার করা হয়।

থানা পরিদর্শক (ওসি) এসএম জাহিদ ইকবাল জানান এ বিষয়ে পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে নেশা জাতীয় ট্যাবলেটসহ আটক-২

শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও রাসেল দিবস উপলক্ষে দিনাজপুরে শ্রদ্ধাঞ্জলি অর্পন, র‌্যালী সহ নানা আয়োজনে শেখ রাসেল দিবস পালিত

রাণীশংকৈলে ইউপি নির্বাচনে মনোনয়ন দাখিলে আচরণ বিধি লঙ্ঘনের হিড়িক

পীরগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

ঠাকুরগাঁওয়ে ট্রাক চাপায় আহত মোটরসাইকেল আরোহীর মৃত্যু

হরিপুরে শয়ন ঘরে আগুন, সব পুড়ে ছাই

বীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

পার্বতীপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে নৌকা নিয়ে আমজাদ হোসেন নির্বাচিত

শীতে জবুথবু বীরগঞ্জ

আদালত না থাকায় ৫’শ কিঃ মিঃ দুরে পল্লী বিদ্যুৎ মামলায় হাজিরা দিতে হচ্ছে গ্রাহকদের \ চরম ভোগান্তি