Tuesday , 12 October 2021 | [bangla_date]

রাণীশংকৈলে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে রিফাত ও কাউসার নামে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার কাশিপুর ইউনিয়নের চিকনমাটি গ্রামে বাড়ীর পাশের পুকুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

বিষয়টি মোবাইল ফোনে নিশ্চিত করেছেন রানীশংকৈল থানা পরিদর্শক (ওসি) এসএম জাহিদ ইকবাল এবং ঐ এলাকার ইউপি সদস্য বাবলুর রহমান। পানিতে ডুবে নিহত রিফাত চিকনমাটি গ্রামের সাহাব উদ্দিনের ছেলে ও কাউসার সাহাব উদ্দিনের ভাই সাবলুর ছেলে। নিহতের একজনের বয়স সাড়ে ৩ বছর ও অপরজনের বয়স ৪ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, কিছুদিন আগে ওই গ্রামের সাহাব উদ্দিন ও তার ভাই সাবলুর ছেলে তাদের দাদার সঙ্গে বাসা থেকে কিছু দূরে একটি পুকুরে গোসল করতে যায়। সেখান থেকে তারা গোসল শেষে বাসায় ফিরে যায়।

মঙ্গলবার সকালে শিশু দুটি কাউকে না জানিয়ে সেই পুকুরে গোসল করতে যায়। দুপুরের দিকে শিশু দুটির চাচাতো দাদা পুকুরে গেলে সেখানে একজনের মরদেহ পুকুরের পানিতে ভেসে থাকতে দেখতে পায়। পরে অনেক খোঁজাখুঁজির পরে আরেকজনের মরদেহ উদ্ধার করা হয়।

থানা পরিদর্শক (ওসি) এসএম জাহিদ ইকবাল জানান এ বিষয়ে পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে বঙ্গবন্ধুর জীবনাদর্শন ৪৬ টি বই বিতরণ

পীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে নব নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা

খানাসামার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে আফতাব উদ্দিন মোল্লার মতবিনিময়

অভিনব কায়দায় চা-পাতা ব্যবসার আড়ালে গাঁজা পরিবহনের সময় গাঁজাসহ একজন আটক

তালিকায় বাদ পড়া বিরলের বীর মুক্তিযোদ্ধা নরেশ চন্দ্র রায় জীবন সায়াহ্নে মৃত্যুর প্রহর গুনছেন

ঠাকুরগাঁও আইনজীবী সমিতির নির্বাচন- সভাপতি হালিম, সম্পাদক এন্তাজুল নির্বাচিত

শেখ হাসিনার মতো নেতৃত্ব নেই বলে শ্রীলঙ্কায় এই অবস্থা -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জে জাতীয় পার্টির বর্ধিত সভা

পবিত্র মাহে রমজান উপলক্ষে পীরগঞ্জে টিসিবি’র পণ্য বিক্রি শুরু

পিকনিক খেলতে না দেওয়ায় ৯ বছরের শিশুর গলায় ফাঁস দিয়ে আত্নহনন!

পিকনিক খেলতে না দেওয়ায় ৯ বছরের শিশুর গলায় ফাঁস দিয়ে আত্নহনন!