Wednesday , 6 October 2021 | [bangla_date]

রাণীশংকৈলে স্বামীর হাতে স্ত্রী খুন থানায় স্বামীর আত্মসমর্পণ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও গ্রামে রুখসানা বেগম(৫৫) নামের এক গৃহবধুকে হত্যা করা হয়েছে। তাঁকে হত্যার পর তাঁর স্বামী হবিবুর রহমান (৬০) থানায় আত্মসমর্পণ করে হত্যার দায় স্বীকার করেন। আজ বুধবার ভোররাত সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। হবিবর রহমানকে পুলিশ আটক করে রুখসানা বেগমের লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠায়। পারিবারিক ও থানা সূত্রে জানা যায়, ফজরের নামাজের সময় স্ত্রী রুখসানাকে ঘুম থেকে জাগালে, স্বামী- স্ত্রীর মাঝে কথা কাটাকাটির এক পর্যায় স্বামী শাবল দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করে। অতিরিক্ত রক্ত ক্ষরণের ফলে রুখসানার মৃত্যু হয়। তাঁদের ৩মেয়ে ২ছেলে রয়েছে। ২মেয়ের বিয়ে হয়। ১মেয়ে দিনাজপুর হাজী দানেশ কলেজে অধ্যায়রত। ২ছেলে চাকরির সুবাধে ঢাকায় থাকেন। গতকাল মঙ্গলবার রাতে তাঁদের বাসার একটি কক্ষে স্বামী-স্ত্রী ঘুমিয়ে ছিলেন। বুধবার ভোররাত সাড়ে চারটার দিকে হবিবর রহমান একটি সাবল দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করে হত্যা করেন। এর দেড় ঘন্টা পর তিনি থানায় গিয়ে হাজির হন। পুলিশকে বলেন, ‘আমার স্ত্রীকে হত্যা করেছি, আপনারা তাঁর লাশ উদ্ধার করেন।’ তখন পুলিশ তাঁকে আটক করে ঘটনাস্থলে যান। সেখানে একটি কক্ষে খাটের ওপর ওই গৃহবধ‚র রক্তাক্ত লাশ দেখতে পান।
এবিষয়ে জানতে চাইলে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাহিদ ইকবাল বলেন, কী কারণে হত্যাকাÐটি ঘটানো হয়েছে, তা পরিষ্কার নয়। ঐ গৃহবধ‚র স্বামী দাবি করেছেন নামাজ পরার কথা বলা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তিনি মাথায় সাবল দিয়ে আঘাত করলে ঘটনা স্থলেই গৃহবধ‚ রুখসানা মারা যায়। তদন্ত করে হত্যার প্রকৃত কারণ বের করা হবে। এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও থেমে নেই রোভার স্কাউটরা

হাবিপ্রবিতে সহকারী অধ্যাপকদের জন্য স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস শীর্ষক প্রশিক্ষণ

পীরগঞ্জে নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

পর্যটক মুখর তেঁতুলিয়া আবাসিকে মিলছে না রুম, তাবু টানিয়ে রাত যাপন

রাণীশংকৈলে বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরণ

ঘোড়াঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হরিপুরে এইচ.এসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

সেতাবগঞ্জে ক্রিকেট একাডেমীর শুভ উদ্বোধন

দিনাজপুরে বৈজ্ঞানিক সেমিনারে পরমাণু শক্তি কমিশনের সদস্য ডা. অশোক কুমার পাল বাংলাদেশে অর্থনীতির চাকা সচল রাখতে চিকিৎসকদের ভুমিকা গুরুত্বপূর্ণ

দিনাজপুরে বৈজ্ঞানিক সেমিনারে পরমাণু শক্তি কমিশনের সদস্য ডা. অশোক কুমার পাল বাংলাদেশে অর্থনীতির চাকা সচল রাখতে চিকিৎসকদের ভুমিকা গুরুত্বপূর্ণ

তেঁতুলিয়া বাংলাবান্ধা স্থলবন্দরে নানা আয়োজনে মে দিবস পালিত