Sunday , 24 October 2021 | [bangla_date]

সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে গণঅনশন-গণ অবস্থান ও বিক্ষোভ মিছিল

ঠাকুরগাঁও : সাম্প্রদায়িক সহিংসতাকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনার যথার্থ অর্থে দ্রুত বাস্তবায়ন ও সাম্প্রদায়িক মহলের সর্বনাশা চক্রান্ত প্রতিরোধে সর্বস্তরের জনগণে ঐক্যবদ্ধ ভ’মিকা পালনে আহবান জানিয়ে গণঅনশন-গণ অবস্থান ও বিক্ষোভ মিছিল করা হয়। গতকাল শনিবার শহরের জজ কোট চত্বরে গণঅনশন-গণ অবস্থান কর্মসূচী পালন করা হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
বাংলদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টার ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে গণঅনশন-গণ অবস্থান কর্মসূচীতে জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষের সভাপতিত্বে বক্তব্য দেন, ঠাকুরগাঁও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক প্রবীর কুমার গুপ্ত বুয়া, সদর উপজেলা শাখার সভাপতি অশোক কুমার দাস, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সদর উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক এ্যাড. অতুল প্রসাদ রায়, পৌর শাখার সভাপতি দীপেন ঝা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পৌর শাখার সাধারন সম্পাদক ডা: শুকদেব দাস, পূজা উদযাপন পরিষদের পৌর শাখার সভাপতি গোবিন্দ ঘোষ, সাধারণ সম্পাদক দ্রৌপদী দেবী আগারওয়ালা প্রমুখ। বক্তারা সারা দেশে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগ, লুটপাট ও বর্বোরচিত হামলার প্রতিবাদ জানিয়ে এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং সাম্প্রদায়িক সহিংসতাকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স ঘোষনার যথার্থ অর্থে দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

প্রতারকের খপ্পর পালিয়ে বাচঁলো তরুনী, পরিবারের কাছে পাঠিয়ে দিল উপজেলা ভাইস চেয়ারম্যান

বৃষ্টি আর পরিবহন সংকটে ক্ষতির মুখে বীরগঞ্জের সবজি চাষিরা

দিনাজপুর শহরের তিন দোকানের ১৩৮ স্মার্টফোন চুরি

বোচাগঞ্জে জীবন যুদ্ধের সংগ্রামে স্বামী-স্ত্রীর অক্লান্ত পরিশ্রম

মহিলা পরিষদের আন্তর্জাতিক সিডও দিবসে বক্তারা সিডও সনদে নারীর প্রতি সকল বৈষম্য বিলোপ করার কথা থাকলেও এখনও তা বাস্তবায়ন হচ্ছে না

সাবেক ছাত্রলীগ নেতা বিপু’র উপর বিএনপি কর্তৃক হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির পদ স্থগিত

শেখ হাসিনা দেশের মানুষকে উন্নয়নের গল্প শুনিয়ে বিদেশে অর্থ পাচার করেছে -পঞ্চগড়ে জাগপা মূখপাত্র রাশেদ প্রধান

বীরগঞ্জ পৌরসভায় জিআর এর নগদ অর্থ বিতরণ

বীরগঞ্জে গর্ভবতী মা সমাবেশ অনুষ্ঠিত