Friday , 8 October 2021 | [bangla_date]

অনিয়ম করে প্রার্থীর নাম পাঠালে শাস্তি: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘স্থানীয় নির্বাচনে অনিয়ম করে যারা প্রার্থীর নাম কেন্দ্রে পাঠিয়েছেন বা পাঠাবেন, খোঁজ-খবর নিয়ে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

আজ শুক্রবার নিজ সরকারি বাসভবনে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘কোনো বিদ্রোহী প্রার্থীকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হবে না। যারা বিদ্রোহী প্রার্থী হবেন, তাদের ভবিষ্যতে কোনো পদ-পদবি ও মনোনয়ন দেবে না আওয়ামী লীগ।’

‘বাংলাদেশকে নতজানু রাষ্ট্র বানানোর পরিকল্পনা চলছে’, বিএনপি মহাসচিবের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, দেশের মানুষ জানে, কারা বাংলাদেশকে নতজানু রাষ্ট্র হিসেবে দেখতে চায়। কথায় কথায় যারা দেশের বিরুদ্ধে বিদেশিদের কাছে নালিশ করে, যারা বিদেশি দূতাবাসের বন্ধ দরজায় ফুল আর মিষ্টি নিয়ে অপেক্ষা করে, দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ করার অনুরোধ করে, তারাই বাংলাদেশকে নতজানু রাষ্ট্র হিসেবে দেখতে চায়।’

বিএনপিই তাদের কর্মকাণ্ডের দ্বারা বিদেশিদের কাছে দেশের ইমেজ নষ্ট করছে উল্লেখ করে তিনি বলেন, ‘অপরদিকে আওয়ামী লীগ দেশের ইমেজ বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে।’

‘বিএনপিই ক্ষমতায় যাওয়ার জন্য দেশ ও জাতির স্বার্থ বিসর্জন দেয় এবং বাংলাদেশকে নতজানু রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা করে,’ মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি নেতাদের স্মরণ করে দিয়ে বলেন, ‘জাতীয় স্বার্থের প্রশ্নে শেখ হাসিনা সবসময় আপসহীন। যদি তিনি জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে গ্যাস বিক্রির প্রস্তাব সমর্থন করতেন, তাহলে ২০০১ সালেই ক্ষমতায় আসতে পারতেন।’

বিএনপির গণ-আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ‘জনগণ এখন তাদের এ গণ-আন্দোলনের আহ্বানের ডাক শুনলে হাসে। কারণ, ১৩ বছর বিএনপি বহুবার আন্দোলনের ডাক দিয়েছে কিন্তু জনগণ তো দূরের কথা তাদের নেতাকর্মীাই সাড়া দেয়নি।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি মহাসচিবের উদ্দেশে বলেন, ‘দেশে এ মূহূর্তে গণ-আন্দোলনের বস্তুগত কোনো উপাদান নেই। অতীতের মতো এবারও জনগণ আপনাদের ডাকে সাড়া দেবে না।’

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোদার দেড় হাজার ব্যবসায়ীর সাথে মতবিনিময় করেন, বিএনপির নেতা ফরহাদ হোসেন আজাদ

জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালের প্যাট্রন সদস্য হলেন মোর্শেদুর ও ছানোয়ার

দিনাজপুরে রং-তুলির শেষ আঁচড় দিয়ে প্রতিমার সৌন্দর্য ফুটিয়ে তুলতে ব্যস্ত প্রতিমা শিল্পী ও কারিগররা

সুইজারল্যান্ড যাচ্ছেন দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলাল

পীরগঞ্জে আল হাসানাহ স্কুলের ইফতার মাহফিল

রাণীশংকৈলে দুর্গাপূজার প্রতিমার র্পূণ রুপ দিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎ শিল্পীরা

পীরগঞ্জে ইসলামী আন্দোলনের প্রার্থীর গণসংযোগ

২৫ ডিসেম্বরের মধ্যে এইচএসসির ফল

পীরগঞ্জে নর্থ পয়েন্ট স্কুলে অভিভাবক সমাবেশ ও মতবিনিমিয় সভা অনুষ্ঠিত

বোচাগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত