Sunday , 3 October 2021 | [bangla_date]

জাতিসংঘ সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন সোমবার

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগদান নিয়ে আগামীকাল সোমবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর সরকারি বাসভবন গণভবনে বিকাল ৪টায় ভার্চুয়ালি এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় প্রান্ত থেকে সাংবাদিকরা এতে অংশ নেবেন।

রোববার (৩ অক্টোবর) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদে যোগদান শেষে শুক্রবার রাতে দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯ থেকে ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী জাতিসংঘ সদর দপ্তরে ৭৬তম ইউনাইটেড ন্যাশনস জেনারেল এসেমব্লি (ইউএনজিএ) ও কয়েকটি উচ্চ-পর্যায়ের পার্শ্ব-আলোচনায় অংশ নেন। ২৫ সেপ্টেম্বর তিনি নিউইয়র্কে তার সপ্তাহব্যাপী সরকারি সফর শেষে ওয়াশিংটন ডিসির উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করেন।

নিউইয়র্কে অবস্থানকালে শেখ হাসিনা ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে ভাষণ দেন। ১৯ থেকে ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে অবস্থানকালে তিনি বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের ও রুদ্ধদ্বার বৈঠকে যোগ দেন এবং বিভিন্ন সরকার, রাষ্ট্র ও সংগঠনের প্রধানের সঙ্গে কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠকে বসেন।

প্রধানমন্ত্রী ২০ সেপ্টেম্বর বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে তার সম্মানে জাতিসংঘ সদর দপ্তরের নর্থ লনের ইউএন গার্ডেনে একটি চারাগাছ রোপণ এবং একটি বেঞ্চ উৎসর্গ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈল শান্তিপুর ক্রীড়া সংস্থার আয়োজনে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

দিনাজপুরে যুব ইউনিয়নের অষ্টম জেলা সম্মেলন অনুষ্ঠিত

রাণীশংকৈলে স্বামীর হাতে স্ত্রী খুন থানায় স্বামীর আত্মসমর্পণ

বীরগঞ্জে ২১৭ তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের শুভ উদ্বোধন

পোশাক ব্যাগ ও খাতা পেন্সিল পেয়ে শুভসংঘ স্কুলের শিক্ষার্থীদের বাঁধ ভাঙ্গা উচ্ছাস

বীরগঞ্জে করোনায় উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে আ’লীগ-বিএনপির পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

ফেসবুকে মরহুম (এমপি) বাবার উদ্দেশ্যে লেখা সাবেক এমপি কন্যার হৃদয় বিদারক স্টেটাস!

দেশ উন্নয়নে সংবাদপত্রের ভূমিকা —উপজেলা চেয়ারম্যান মুন্না

নাগরিক ফোরাম কমিটির উদ্যোগে দরিদ্র অসহায় মানুষের মাঝে লুঙ্গি ও শাড়ি বিতরণ