Sunday , 31 October 2021 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধি: দেশে ব্যাপী পরিকল্পিত সাম্প্রদায়িক সন্ত্রাসে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, ঠাকুরগাঁও জেলা শাখা।
শনিবার দুপুরে ঠাকুরগাঁও শহর চৌরাস্তায় ঘন্টা ব্যাপী এই এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
এসময় বক্তব্য দেন-বঙ্গবন্ধু পরিষদ সভাপতি আবু জাফর সামসুদ্দীন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় রায়, উদীচী সভাপতি সেতারা বেগম, সহসভাপতি অমল টিক্কু, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আসম গোলাম ফারুক রুবেল,জেলা পরিষদ সদস্য সাবিনা ইয়াসমিন রিপা, রওশানুল হক তুষার, নিরাপদ সড়ক সভাপতি আবু মহীুউদ্দিন, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের অশোক কুমার দাস, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক হিমুন সরকার, সহ জেলা নিমূল কমিটির যুগ্ম আহ্বায়ক এ্যাড.নাসিরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান রিপন, সানোয়ার পারভেজ পুলক সহ জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্যবৃন্দ। সভাপতিত্ব করেন জেলা শাখা আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান। সঞ্চালনা করেন সদস্য সচীব সুচরিতা দেব।
সভায় বক্তারা বলেন, দেশের স্বাধীনতা বিরোধীরা মাথা চাড়া দিয়ে উঠেছে। তারা দেশকে অস্থীতিশীল করতেই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট কাজে লিপ্ত হয়েছে। এদের খুজে বের করে দৃষ্টান্ত শাস্তির দাবি করেন বক্তারা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
বীরগঞ্জে শীতের পোশাক কিনতে উপচেপড়া ভিড়

বীরগঞ্জে শীতের পোশাক কিনতে উপচেপড়া ভিড়

পঞ্চগড়ে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও অবহিতকরণ সভা

তা’লীমুল কুরআন একাডেমী ও হিফজখানার উদ্যোগে রমজানের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা

মদপানে ছাত্রলীগ নেতা সহ ৪জনের মৃত্যু অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন আরও ছয় জন।

বীরগঞ্জে মসজিদের ভিত্তি প্রস্তরের শুভ উদ্বোধন

২০ জুন ঘর হস্তান্তর উপলক্ষে বালিয়াডাঙ্গীতে প্রেস ব্রিফিং

দিনাজপুর খাদ্যশস্য আড়ৎদার মালিক  গ্রুপের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে

দিনাজপুর খাদ্যশস্য আড়ৎদার মালিক গ্রুপের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে

পাঁচদিন ব্যাপী অনুষ্ঠিত হলো বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলা

দেশীয় সংস্কৃতিই পারে অপসংস্কৃতিকে রুখে দিতে -মনোরঞ্জন গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে জাতীয়তাবাদী মহিলাদলের দ্বি-বার্ষিক সম্মেলন–সভাপতি- প্যারিস, সাধারণ সম্পাদক–নাজমা,