Sunday , 31 October 2021 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে নাগরিক সংলাপ

ঠাকুরগাঁও প্রতিনিধি :
রাষ্ট্র্র ও সমাজে সুশাসন প্রতিষ্ঠায়,শুদ্ধাচার চর্চার বিকল্প নেই এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে করণীয় শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
ররবিার সকাল ১১ টায় শহরের গোবিন্দনগরস্থ ইএসডিও’র চেতনা বিকাশ কেন্দ্রে সুশাসনের জন্য নাগরিক-সুজন ঠাকুরগাঁও জেলা কমিটি আয়োজিত নাগরিক সংলাপে প্রধান অতিথি ছিলেন-সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা।
সুজন জেলা কমিটির সভাপতি প্রফেসর মনতোষ কুমার দে’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন-ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহ. শহীদ উজ জামান, জেলা শিক্ষা অফিসার আলাউদ্দীন আল আজাদ, রংপুর সুজন বিভাগীয় সমন্বয়ক রাজেশ দে, মহিলা কলেজের অধ্যক্ষ আবু বকর সিদ্দীক, কৃষিবিদ সিরাজুল ইসলাম,ব্যবসায়ী নেতা মাহমুদ হাসান রাজু, শ্রমিক নেতা শাহাদাত হোসেন, উদীচী সভাপতি সেতারা বেগম, সাংবাদিক গোলাম সারোয়ার স¤্রাট, অ্যাড. আবু মহি উদ্দীন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সরকার ২০১২ সালে জাতীয় শুদ্ধাচার কৌশলপত্র প্রনায়ন করে যা বাস্তবায়ন হলে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাস্ট্রের সকল প্রকার দুর্নীতি প্রতিরোধ রোধের পাশাপাশি পেশাগত জ্ঞান ও দক্ষতা বাড়বে। প্রতিষ্ঠানে শৃংখলা থাকবে এবং সাধারণ মানুষ মানসম্মত সেবা পাবে।
নাগরিক সংলাপে শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জ্বালানি তেল পাচার রোধে বাংলাবান্ধা স্থলবন্দর সহ পঞ্চগড়ের বিভিন্ন সীমান্ত এলাকায় বিজিবি টহল জোরদার, তল্লাসী ও বিজিবি মোতায়েন

দুর্গা পুজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভায় পুলিশ সুপার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় পুজা আনুষ্ঠানে বাধা সৃষ্টিকারী যেই হোক না ছাড় দেয়া হবে না

দিনাজপুর রেল স্টেশনে ট্রেনে পাথর নিক্ষেপ ঘটনায় শিশুকে আটক

বীরগঞ্জে রাতের অন্ধকারে রাসায়নিক সার ব্যবহার করে ধানের ব্যাপক ক্ষতি করেছে দুর্বৃত্তরা

ছাত্র মৈত্রী’র শিক্ষা উপকরণের দাবীতে দিনাজপুরে অবস্থান কর্মসূচী সমাপনী

বোদায় জাতীয় প্রার্থমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

সেই মনি-মুক্তার জন্মদিন পালন

তিনদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় দিনে প্রচন্ড গরম আর রাতে শীতল আবহাওয়া

শেখ হাসিনা সকল ষড়যন্ত্র মোকাবিলা করেই দেশ স্বপ্নের ঠিকানায় পৌঁছাবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

চিরিরবন্দরে শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষের চারা বিতরণ