Monday , 18 October 2021 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে প্রতিমা বির্জনের সময় সংঘর্ষ, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আহত। আটক-১

ঠাকুরগাঁওয়ে প্রতিমা বির্জনের সময় সংঘর্ষ,   কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আহত। আটক-১

ঠাকুরগাঁও : প্রতিমা বিসর্জনের সময় পূর্ব শত্রুতার জেরে দু’গ্রপের সংঘর্ষ চলা কালে ঠাকুরগাঁওয়ে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা রয়েল বড়ুয়া। তার অবস্থার অবনতি হলে সন্ধ্যায় ঠাকুরগঁও আধুনিক সদর হাসপাতাল থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় । এ ঘটনায় যুবলীগ নেতা মানিকের ছোট ভাই রিয়াজ (২২)কে আটক করেছে পুলিশ ।
জমিদার পাড়ার টিংকু রায় জানান, শুক্রবার বিকালে জেলা শহরের রিভারভিউ বালক উচ্চ বিদ্যালয় সংগ্ন টাঙ্গন নদীতে প্রতিমা বিসর্জনের সময় আশ্রমপাড়া ও বাজারপাড়ার হিন্দু ধর্মালম্বী তরুনদের দুই গ্রুপে উত্তেজনার সময় কে বা কারা ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা রয়েল বড়ুয়ার বুকে ধারালো অস্ত্র বসিয়ে দেয়। এতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে । পরে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয় ।
জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সৃজন দত্ত বলেন ,শহরের আশ্রমপাড়া পূজা মন্ডপের একটি দল প্রতিমা নিয়ে রিভার ভিউ উচ্চ বিদ্যালয় মাঠে ঢুকলে বাজারপাড়ার একদল তরুণ তেড়ে আসে । উত্তেজিত গ্রুপকে শান্ত করতে গিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা রয়েল সন্ত্রাসীদের হাতে থাকা ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন । এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। তাৎক্ষনিক ভাবে তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রকিবুল আলম চয়ন বলেন রয়েল বড়ুয়ার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রংপুরে নেয়া হয় ।
বিষু মার্ডী নামে স্বর্ণ ব্যবসায়ী বলেন এঘটনার কারণে প্রতিমা বির্জন অনুষ্ঠান বিঘ্ন হয় ।
ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন বলেন পরিস্থিতি এখন শান্ত। এঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে কী নিয়ে ঘটছে তা জানার চেষ্টা করছে পুলিশ ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে তাজিন হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ

বীরগঞ্জের মরিচা ইউপি চেয়ারম্যান পদে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী মোঃ রোকনুজ্জামান চৌধুরী মিঠু

কাহারোলে সামাজিক নিরাপত্তা কর্মসূচী ও ক্ষুদ্র ঋণ কার্যক্রম গতিশীলতা আনয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

রাণীশংকৈলে কমল মতি শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

রাণীশংকৈলে সেচ সুপিয় পানি ও সামাজিক বনায়ন বিষয়ক আলোচনা সভা

রাণীশংকৈলে সেচ সুপিয় পানি ও সামাজিক বনায়ন বিষয়ক আলোচনা সভা

বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে ফুলবাড়ীতে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের মানবন্ধন

জেলা পরিষদের চেয়ারম্যানকে পার্বতীপুর জাপা নেতৃবৃন্দের শুভেচ্ছা ও মত বিনিময়

ঠাকুরগাঁওয়ে হরিপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ

কাহারোলে ট্যাপেন্ডালসহ মা-দক ব্যবসায়ী আ-টক

চব্বিশের গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগের ঠিকানা আর বাংলাদেশে হবে না -পঞ্চগড়ে নুরুল হক নুর