Tuesday , 26 October 2021 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে বিজিবির রংপুর রিজিয়নের আন্ত: ব্যাটালিয়ন ফায়ারিং প্রতিযোগিতায় ফুলবাড়ি ব্যাটালিয়ন চ্যাম্পিয়ন

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে বর্ডারগার্ড বাংলাদেশের রংপুর রিজিয়ন আন্ত:ব্যাটালিয়ন ফায়ারিং প্রতিযোগিতায় দিনাজপুরের ফুলবাড়ি ২৯ বর্ডারগার্ড ব্যাটালিয়ন চ্যাম্পিয়ন হয়েছে।
মঙ্গলবার ঠাকুরগাঁও-৫০ বর্ডারগার্ড ব্যটালিয়ন মাঠে আয়োজিত এই প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে দিনাজপুর ৪২ বর্ডারগার্ড ব্যাটালিয়ন। এছাড়াও এই প্রতিযোগিতায় শ্রেষ্ঠ ফায়ারার নির্বাচিত হয়েছেন ঠাকুরগাঁও ৫০ বিজিবির ল্যান্স নায়েক আনোয়ার হোসেন।
প্রতিযোগীতা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ব্যাটালিয়নের হাতে ট্রফি তুলে দেন বিজিবির রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এবিএম নওরোজ এহসান।
এসময় বিজিবি’র ঠাকুরগাঁও সেক্টরের কমান্ডার কর্নেল এসএম আজাদ, ৫০ বিজিবির অধিনায়ক লে.কর্নেল এসএম মোস্তাফিজুর রহমান প্রমুখ।
এই প্রতিযোগিতায় বিজিবির রংপুর রিজিয়নের অধীনে ১৫টি ব্যাটালিয়ন অংশ নেয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

২০ দিন বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু

রাণীশংকৈলে ৫৪টি মন্ডবে দূর্গোৎসব মহাষষ্ঠীর মাধ্যমে শুরু

ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের হাতে রেলস্টেশন মাস্টার লাঞ্চিত

হরিপুরে একুশের প্রথম প্রহরে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন

ঘোড়াঘাটে চক্ষু বিষয়ক বিশেষায়িত স্বাস্থ্য ক্যাম্প

রাণীশংকৈল সাব রেজিস্টার অফিসে দূদকের অভিযান

আটোয়ারীতে উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশের মহাতাবু জলসা

ঘন কুয়াশার সাথে তাপমাত্রা কমে ঠান্ডায় বিপর্যস্ত দিনাজপুরের জনজীবন

আটোয়ারীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে সমাবেশ করেছে দিনাজপুরের মুক্তিযোদ্ধারা