Monday , 18 October 2021 | [bangla_date]

ঠাকুরগাঁও বাঁধে মাছ ধরা উৎসব

ঠাকুরগাঁও : প্রতিবছরের মতো এবারো ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ও আকচা ইউনিয়নের শুক নদীত তীর বুড়ির বাঁধে চলছে মাছ ধরার উৎসব। রাতে বাঁধের গেট খুলে দেয়ায় এই মাছ উৎসবে যোগ দিয়েছেন আশে পাশের গ্রামের কয়েক হাজার মানুষ। মাছ ধরতে ব্যস্ত সকলেই। মানুষের ভিরে পুরো এলাকায় একটি উৎসবমূখর পরিবেশ হয়ে উঠেছে। দূর দূরান্ত থেকে অনেকেছে এসেছেন এই উৎসবে যোগদিতে।
সোমবার(১০ অক্টোবর) সকালে বাঁধের গেট খুলে দেয়ায় এই এই উৎসবে যোগ দিয়েছেন আশে পাশের গ্রামের কয়েক হাজার মানুষ।
সারেজমিনে দেখা যায়, অসংখ্য মানুষ মাছ ধরতে ব্যস্ত। এদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে। বাদ যাননি বৃদ্ধ-বৃদ্ধারাও। কারও হাতে পলো,কারও হাতে চাবিজাল,খেয়াজাল,টানাজাল বা ছেঁকাজাল। যাদের মাছ ধরার সরঞ্জাম নেই তারাও বসে নেই। খালি হাত দিয়েই কাঁদার মধ্যে মাছ খুঁজছে। আর নদীর পাড়ে হাজারো মানুষ ভিড় জমিয়েছে মাছ ধরা দেখতে। অনেকে মাছ না ধরলেও বন্ধু-বান্ধব ও স্বজনদের উৎসাহ দিচ্ছেন।
জানাযায়, ১৯৮০ সালের দিকে শুষ্ক মৌসুমে এ অঞ্চলের কৃষি জমির সেচ সুবিধার জন্য সদর উপজেলার আচকা ও চিলারং ইউনিয়নের মাঝামাঝি এলাকায় শুক নদীর উপর একটি জলকপাট (সুইসগেইট) নির্মাণ করা হয়। জলকপাটে আটকে থাকা সেই পানিতে প্রতিবছর মৎস্য অধিদফতরের উদ্যোগে বিভিন্ন জাতের মাছের পোনা ছাড়া হয়। আর শীতের শুরুতেই বাঁধের পানি ছেড়ে দেওয়ার পর মাছ ধরার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এভাবেই প্রতিবছর চলে বুড়ির বাঁধে মাছ ধরার উৎসব।
সদর উপজেলার দেবীপুর ইউনিয়ন থেকে মাছ ধরতে এসেছেন আব্দুল হাই। তিনি বলেন, মাছ ধরা উৎসবের কথা শুনে রাতে এখানে এসেছি। পুঁটি মাছ,গুড়া মাছ, মাছ জালে আটকা পড়তে দেখেছি। তবে গতবারের মতো এবারে তেমন কোন মাছ নেই। কারন এবারে পানি একটু বেশি।
রায়পুর ইউনিয়ন থেকে মাছ ধরতে এসেছেন খালেক মিয়া। তিনি বলেন, সকাল থেকেই মাছ ধরছি। জাল নিয়ে আমরা কয়েকজন এসেছি। মাছ ধরা পড়ছে না। কারণ অনেক মানুষ জাল ফেলেছে,সেই সাথে পানি একটু বেশি। তারপরও চেষ্টা করছি।
শহরের আশ্রম পাড়া থেকে মাছ কিনতে এসেছেন আসিক। তিনি বলেন, প্রতিবারেই এখানে মাছ কিনতে আসি। কিন্তু এখানে নদী থেকে কম বাহির থেকে অনেকে মাছ নিয়ে এসে বিক্রি করছে। সেই সাথে দাম বেশি চায়।
ঠাকুরগাঁও আকচা ইউনিয়নের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মণ জানান, মাছ ধরার উৎসবকে কেন্দ্র করে প্রতিবছরের মতো এবারও মানুষের নেমেছে। এই উৎসব কে কেন্দ্র করে এখানে মেলায় পরিনত হয়। আমরা চেষ্টা করি যাতে করে এখানে কোন ধরনের সমস্যা না হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে মহিলা পরিষদের ইয়াসমিন ট্রাজেডি দিবসের মানববন্ধনে বক্তারা মহিলা পরিষদের একটাই দাবী ধর্ষকের ফাঁসি চাই

বীরগঞ্জে গর্ভবতী মা সমাবেশ অনুষ্ঠিত

দিনাজপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, প্রাণ গেলো ৩ যুবকের

বেসরকারী ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল

বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্ধারকৃত জমিতে বৃক্ষ রোপন কর্মসূচি অব্যাহত

পীরগঞ্জে স্কাউটসের ডে-ক্যাম্প অনুষ্ঠিত

নিরাপত্তাসহ শান্তিপূর্ণ জীবনযাপনের নিশ্চয়তার দাবীতে অসহায় নারীর সংবাদ সম্মেলন

বোচাগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কৃষকদের সাশ্রয়ে সোলার ইরিগেশনকে দেশে ছড়িয়ে দিলে বিপ্লব ঘটানো সম্ভব- ড.তৌফিক-ই ইলাহী চৌধুরী

পঞ্চগড়ে বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি