Saturday , 9 October 2021 | [bangla_date]

দুর্গাপূজা উপলক্ষে রাণীশংকৈলে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পুজা উদযাপন, মন্দির সংস্কার ও দুস্থ হিন্দু পুরুষ মহিলাদের মাঝে প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রাপ্ত অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

শনিবার (৯অক্টোবর) বিকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের সদস্য ও হিন্দু কল্যাণ ট্র্যাস্টের সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল এ চেক বিতরণ করেন ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন
উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ছবিকান্ত দেব সাধারন সম্পাদক সাধন বসাক প্রমূখ।

রাণীশংকৈল উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ছবিকান্ত দেব জানান
দুর্গাপূজা উদযাপনের জন্য উপজেলার ১৪টি মন্দিরকে বিভিন্ন অংকে মোট এক লক্ষ ২০ হাজার টাকা, ১৭ জন দুস্থ পুরুষ মহিলার প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট দুই লক্ষ পাঁচ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে ওয়েলকাম ফাস্টফুড এন্ড রেস্টুরেন্ট উদ্বোধন

পঞ্চগড় জেলা জাগপার সহ সভাপতি মফির ইন্তেকাল

রাণীশংকৈলে আলী আকবর এমপি’র আজ ২৭তম মৃত্যুবার্ষিকী

সুন্দর পরিবেশ গড়তে বৃক্ষরোপনের কোন বিকল্প নাই -এমপি মনোরঞ্জন শীল গোপাল

ঠাকুরগাঁওয়ে শিশুদের মাঝে শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ

দিনাজপুরে মহিলা পরিষদের সাংগঠনিক পক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা

বোচাগঞ্জে যাত্রীবাহী ২টি বাসের সাথে ট্রাকের ত্রি-মুখী সংঘর্ষে গুরুতর আহত-৬

বীরগঞ্জে সোনালী ব্যাংক শাখায় ফরেন রেমিটেন্স গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

বীরগঞ্জে সোনালী ব্যাংক শাখায় ফরেন রেমিটেন্স গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

বোচাগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীরা পেল বসুন্ধরা শুভসংঘের শিক্ষা উপকরণ

ঠাকুরগাঁওয়ে জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হলো ঐতিহ্যবাহী কারাম পূজা উৎসব