Thursday , 7 October 2021 | [bangla_date]

পীরগঞ্জের ব্যবসায়ী বিপুল ৭ দিনেও সন্ধান মিলেনি

পীরগঞ্জ প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার
ব্যবসায়ী শরিফুল ইসলাম বিপুল ঢাকার সাভার থেকে নিখোঁজের ৭
দিনেও সন্ধান মিলেনি। পুলিশ বলছে, ব্যবসায়ী বিপুলকে উদ্ধারে তারা
কাজ চালিয়ে যাচ্ছেন। বিপুলের পরিবার জানায়, গত ৩০ সেপ্টেম্বর বিপুল
চিকিৎসার জন্য ঢাকায় যান। এরপর ১ অক্টোবর শুক্রবার সাভারে তাঁর
চাচাতো ভাই সোহাগের বাসা থেকে বিকালে বের হন। ওই দিন সন্ধ্যার
পর থেকেই তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁর ব্যবহৃত
মুঠোফোনও বন্ধ আছে। বিপুলের বড় ভাই শাহিনুর রহমান বলেন, ‘১
অক্টোবর সর্বশেষ আমার বাবা, তাঁর স্ত্রী এবং কাজের ছেলে তৈমুরের
সাথে মুঠোফোনে কথা হয় বিপুলের। ঢাকায় চিকিৎসার জন্য
গিয়েছিলেন তিনি।’ বিপুলের স্ত্রী ফেরদৌসি বলেন, ‘শুক্রবার(১
অক্টোবর) রাত ৮টার পরে বিপুল ফোনে আমাকে জানান,‘আমি এখন
ফোন বন্ধ করে রাখব। সবাই ফোন দিচ্ছে, আমার বিরক্ত লাগছে। ফোন বন্ধ
করে ঘুমাবো।’ তাঁর স্ত্রী আরও জানান. শনিবার(২ অক্টোবর) রাজধানীর
শ্যামলী কিডনী হাসপাতালে কিডনির অপারেশনের কথা ছিল ব্যবসায়ী
বিপুলের। ব্যবসায়ী বিপুল নিখোঁজের ঘটনায় সাভার মডেল থানায়
একটি সাধারণ ডায়েরী করেন তাঁর মেঝো ভাই সাইদুর রহমান।
বাংলাদেশ পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশনের ধানমন্ডি শাখার ইন্সপেক্টর
ক্ষিতিশ চন্দ্র রায় বলেন, ‘বিপুলকে উদ্ধারে অনুসন্ধান চলছে। পুলিশের সব
শাখা বিষয়টি নিয়ে কাজ করছেন।’ সাভারের ট্রাফিক থানার ইন্সপেক্টর
ইকরামুল হক চৌধুরী জানান, পীরগঞ্জে সন্তান বিপুলকে খুঁজে পেতে
তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

মা সমাবেশের আলোচনায় জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক, স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য মায়ের পুষ্টিতে সফলতা অর্জন করতে হবে

আটোয়ারী সীমান্তে বিজিবি-বিএসএফ এর মধ্যে সৌজন্য সাক্ষাৎ

হরিপুরে ১৬ ফেব্রুয়ারি পালিত হবে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২২

পঞ্চগড়ে লেডিস ক্লাবের উদ্যোগে প্রতিবন্ধী শিশু কিশোরদের হুইল চেয়ার বিতরণ

বীরগঞ্জ পৌরসভা নির্বাচনে ৯ নং ওয়ার্ডে আবু মুঈদ রুবেল ব্ল্যাকবোর্ডের পক্ষে ব্যাপক গণসংযোগ

দিনাজপুর সদরের সীমান্তবর্তী এলাকায় আদিবাসী শিং স¤প্রদায় ও অতিদরিদ্র জনগণের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও

হরিপুরে মে দিবস উদযাপনে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

হাবিপ্রবিতে “তথ্য অধিকার আইন ও কর্মপরিকল্পনা বাস্তবায়ন” শীর্ষক প্রশিক্ষণ

পীরগঞ্জে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু

বোদা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ২২টি দোকান পুড়ে ছাই