Saturday , 30 October 2021 | [bangla_date]

পীরগঞ্জে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

পীরগঞ্জে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

পীরগঞ্জ প্রতিনিধি:

“নৈঃশব্দে ভেঙে জেগে ওঠো দ্রোহে” এ স্লোগানে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকীউদযাপন করা হয়েছে।

শুক্রবার এ উপলক্ষে পীরগঞ্জ প্রেসক্লাব হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

সভাতে বক্তব্য রাখেন উদীচী শিল্পীগোষ্ঠী পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ফরিদা বিজলী, সাধারণ সম্পাদক নিরঞ্জন রায়, সহ সভপতি গৌতম দাস বাবলু, কার্যনির্বাহী সদস্য দীপেন রায়, অ্যাডভোকেট আবু সায়েম, মাসুমা জেসমিন হামিদ প্রমূখ।

এসময় উদীচীর সাংগঠনিক সম্পাদক মিলন সরকার, সাংস্কৃতিক সম্পাদক কৃষ্ণকান্ত রায়, সদস্য প্রদীপ কুমার রায়, শুভ শর্মা সহআরও অনেকে উপস্থিত ছিলেন। পরে সঙ্গীত পরিবেশন করেন উদীচীর শিল্পীরা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত