Wednesday , 6 October 2021 | [bangla_date]

পীরগঞ্জে জীবন বীমা কর্পোরেশন কর্তৃক মরণোত্তর দাবীর চেক হস্তান্তর

পীরগঞ্জ (ঠাকুরগাঁও ) প্রতিনিধিঃ রাষ্ট্রীয় জীবন বীমা কর্পোরেশন পীরগঞ্জ শাখার আয়োজনে বুধবার সকাল এগারোটায় ‘ জীবন বীমা কর্পোরেশনের আলোচনা সভা ও মরণোত্তর দাবীর চেক হস্তান্তর অনুষ্ঠান পীরগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উন্নয়ন ম্যানেজার ইনচার্জ ৮৪৪ পীরগঞ্জ উপজেলা শাখার আবু হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম ।
বিশেষ অতিথি হিসেবে রংপুর রিজিওনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার গৌতম কুমার সাহা,রংপুর রিজিওনাল অফিসের উন্নয়ন ম্যানেজার শফিকুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা কৃষি অফিসার রাজেন্দ্র নাথ রায়, উপজেলা শিক্ষা অফিসার হাবিবুর ইসলাম, ঠাকুরগাঁও শাখার ৮০ সেলস্ ডেপুটি ম্যানেজার মোতাহারুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় সাংবাদিক মোশাররফ হোসেন , আবুল হাসনাত, ফাইদুল ,বাধন সহ বিভিন্ন গণমাধ্যম কর্মিগণ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি ও সভাপতিসহ বক্তাগণ রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান জীবন বীমা কর্পোরেশনের বীমা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং সরকারী কর্মকর্তা -কর্মচারীসহ সবাইকে জীবন বীমা কর্পোরেশনের সুবিধামত পলিসি গ্রহণের অনুরোধ জানান।
আলোচনা সভা শেষে পীরগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডের রঘুনাথপুর নিবাসী মরহুম আনোয়ারুল হকের স্ত্রী আক্তার জাহান শেফালীর হাতে মরণোত্তর বীমা দাবীর ৪,৬৮,৩২০ টাকার চেক হস্তান্তর করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
বাংলাবান্ধায় স্ট্রোকে ট্রাক চালকের মৃত্যু

বাংলাবান্ধায় স্ট্রোকে ট্রাক চালকের মৃত্যু

মুজিব শতবর্ষ উপলক্ষে পীরগঞ্জে গ্রামীণ ব্যাংকের গাছের চারা বিতরণ

আটোয়ারী সীমান্তে বিজিবি – বিএসএফ এর বিওপি কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ

হিলিতে কমেছে কিছু নিত্যপণ্যের দাম, স্বস্তিতে ক্রেতারা

পীরগঞ্জে প্রকৃত ভ‚মিহীনদের মাঝে খাস জমি বন্দোবস্তের দাবীতে স্মারক লিপি প্রদান

পঞ্চগড় সীমান্তে ভারতে প্রবেশের চেষ্টার সময় গরু চোরাকারবারি আটক

লিবিয়ায় নৌকাডুবিতে অর্ধশত মৃত্যুর শঙ্কা, ৩৩ বাংলাদেশি উদ্ধার

পীরগঞ্জে মুজিব বর্ষ উপলক্ষে চিত্রাংঙ্কন প্রতিযোগিতা

অসহায় মানুষের পাশে আছেন প্রধানমন্ত্রী -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রুহিয়ায় জাল শিক্ষক নিবন্ধনে চাকরিঃ মামলার সুপারিশ