Sunday , 31 October 2021 | [bangla_date]

পীরগঞ্জে দিনের বেলায় কৃষি কর্মকর্তার সরকারি বাসভবনে চুরি

পীরগঞ্জ প্রতিনিধিঃ ঠাকুরগাওয়ের পীরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা তানিয়া তাবাসসুম এর সরকারি বাসায় দিনের বেলায় চুরি হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে এ ঘঁনা ঘটে। চোরেরা তার বাসার দরজার লক ভেঙ্গে ভিতরে প্রবেশ করে স্বর্নালংকার, নগদ টাকা ও একটি সরকারি ট্যাব চুরি করে নিয়ে যায়।
কৃষি সম্প্রসারন কর্মকর্তা তানিয়া তাবাসসুম জানায়, উপজেলা পরিষদের একটি কোয়াটারের দোতলায় থাকেন তিনি। সকাল ১০ টার দিকে বাসার দরজায় তালা দিয়ে অফিসে যান। দুপুর ১২ টার দিকে বাসায় টাকা নিতে এসে দেখেন দরজার লক ভাঙ্গা। ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলা। জিনিস পত্র এলোমেলো। ড্রয়ার থাকা প্রায় দুই ভরি ওজনের সোনার গহনা, নগদ ৩০ হাজার টাকা ও একটি সরকারি ট্যাব নাই। বিষয়টি তিনি তাৎক্ষনিক উপজেলা নির্বাহী অফিসারকে জানান। খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম, থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম, পৌর মেয়র ইকরামুল হক সহ অন্যরা তার বাসায় যান এবং খোজ খবর নেন।
উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম জানান, উপজেলা পরিষদের সভা কক্ষে আইন শৃংখলা কমিটির সভা চলছিল। এ সময় চুরির খবর দেওয়া হয় তাকে। সঙ্গে সঙ্গেই ওসি সাহেব সহ অন্যান্যদের সাথে নিয়ে ঘটনাস্থলে যান তিনি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, উপজেলা পরিষদের সিসি টিভি’র ফুটেজ দেখে চোর সনাক্ত করা সহ চুরি যাওয়া সোনা, টাকা ও ট্যাব উদ্ধার করার চেষ্টা চলছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সঠিকভাবে দার্য়িত্ব পালন করলে জনগনের প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে — রাণীশংকৈলে উপজেলা চেয়ারম্যান

নবাবগঞ্জ জাতীয় উদ্যানে অগ্নিকান্ডের ঘটনায় জাতীয় উদ্যানের বনভূমিতে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষনায় মাইকিং

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ আয়োজিত বীরগঞ্জে বিশেষ জরুরী যৌথ সভা অনুষ্ঠিত

ফুলবাড়ীতে নিয়ন্ত্রন হারিয়ে আটো রিক্সা শপিংকপ্লেক্সে ঢুকে আহত দুই

পীরগঞ্জে যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

পীরগঞ্জে ঈদুল ফিতর উপলক্ষে দরদ্রি-অসহায়দের মাঝে সেমাই চিনি বিতরণ

চিরিরবন্দরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ ঘটনায় গ্রেফতার-৪

ঠাকুরগাঁওয়ে ২ বছর পর সালন্দর ঈদগাহ মাঠে ঈদের জামাতে প্রায় লাখ মুসল্লীর নামাজ আদায়

দেশে করোনায় মৃত্যুর সব রেকর্ড ছাড়িয়ে গেল আজ, আক্রান্তও বেড়েছে

বৃক্ষরোপণ কর্মসূচি পালন বীরগঞ্জ শুভসংঘ