Saturday , 9 October 2021 | [bangla_date]

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির সবচেয়ে বড় উদাহরণ -এমপি মনোরঞ্জন শীল গোপাল

পীরগঞ্জ প্রতিনিধিঃ দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টে সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, বাংলাদেশ সা¤প্রদায়িক স¤প্রীতির সবচেয়ে বড় উদাহরণ। বাংলাদেশে সকল নাগরিকের রাজনৈতিক, সামাজিকভাবে সমঅধিকার রয়েছে। এটি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। এই উৎসবে কেউ যেন বাধা সৃষ্টি করতে না পারে, সে ব্যাপারে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আসন্ন শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে ৯ অক্টোবর শনিবার পীরগঞ্জ কলেজ বাজার কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে প্রধানমন্ত্রী প্রদত্ত মঠ, মন্দির ও দুঃস্থদের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপাল চন্দ্র রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি ইমদাদুল হক, পীরগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ভারতী রাণী রায়। ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সাধারন সম্পাদক গোপী কৃষ্ণ রায়, এদিকে রানীশংকৈল ও হরিপুর উপজেলায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে প্রধানমন্ত্রী প্রদত্ত মঠ, মন্দির ও দুঃস্থদের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান করেন প্রধান অতিথি দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

বীরগঞ্জ পশ্চিম ভোগডোমার খাস জমিতে খেলার মাঠ জবরদখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি মানুষকে করোনা ভ্যাকসিনের আওতায় আনতে বদ্ধপরিকর -মনোরঞ্জন শীল গোপাল এমপি

আটোয়ারীতে বাসে ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের সমাপনি অনুষ্ঠান

বাঙালি চেতনাই আমাদের মুক্তিযুদ্ধকে সানিত করেছিল -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান, ১০ ব্যবসায়ীকে জরিমানা

বর্তমান সরকার রাজনৈতিক সরকার নয়, আমলাতান্ত্রিক সরকার মন্তব্য মির্জা ফখরুলের

গ্রামীণফোন সেন্টার এখন বীরগঞ্জে

চুরির মামলায় স্বাক্ষী হওয়ার অপরাধে সাংবাদিকের চোখ নষ্ট করলো সন্ত্রাসীরা প্রধানমন্ত্রীর কাছে ন্যায় বিচার এবং সুচিকিৎসায় সাহায্য চেয়ে দিনাজপুরে সংবাদ সম্মেলন

চুরির মামলায় স্বাক্ষী হওয়ার অপরাধে সাংবাদিকের চোখ নষ্ট করলো সন্ত্রাসীরা প্রধানমন্ত্রীর কাছে ন্যায় বিচার এবং সুচিকিৎসায় সাহায্য চেয়ে দিনাজপুরে সংবাদ সম্মেলন

খানসামায় সাংবাদিকদের সাথে এমপি’র মতবিনিময় সভা