Tuesday , 5 October 2021 | [bangla_date]

বালিয়াডাঙ্গীতে দিনে দুর্ধর্ষ চুরি

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে এক স্কুল শিক্ষকের বাড়ীতে দিনের বেলায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দুপুর ১২ টা থেকে দেড়টার মধ্যে বালিয়াডাঙ্গী-নেকমরদ মহাসড়কের সমিউদ্দিন স্মৃতি কলেজের বিপরীতে শিক্ষক আসাদ আলীর বাড়ীতে এ ঘটনা ঘটে।
স্কুল শিক্ষক আসাদ আলী জানান, আমি ও আমার স্ত্রী কর্মস্থলে ছিলাম। বাড়ীতে নগদ টাকা ছিল না, স্ত্রীর ৪ ভরি স্বর্ণালংকার, আসবাবপত্র ও কাপড় ছিল। চোরেরা স্বর্ণের জিনিসপত্রগুলো শুধু নিয়ে গেছে। যার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা।
পুলিশের ধারণা, বাড়ীর লোকজনের অনুপস্থিতির সুযোগে ছাদের উপর দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে ৩টি তালা ভেঙ্গে বেছে বেছে স্বর্ণের জিনিসপত্র নিয়ে গেছে চোরেরা।
ঘটনাস্থল পরিদর্শন করে বালিয়াডাঙ্গী থানার উপ-পরিদর্শক আব্দুস সোবহান জানান, দিনের বেলায় চুরির ঘটনাটি পুলিশ ঘটনা তদন্ত করছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

মাথায় লাঞ্ছনা নিয়ে বয়ে বেড়াচ্ছে স্বাধীনতার ৫১ বছর যুদ্ধ শিশু স্বীকৃতি পেতে চাই মজিবর রহমান

ঠিক নেতৃত্ব বেছে নিতে না পারলে সামাজিক বিপর্যয় দেখা দিবে যে টা থেকে আমরা কেউ রক্ষা পাবো না ——–নৌপরিবহন প্রতিমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে পুনাক শিল্প ও পন্য মেলা উদ্বোধন

রাণীশংকৈলে হাজ্বী সম্মেলন

বীরগঞ্জের মোহাম্মদপুর ইউনিয়নে প্রতিপক্ষের পৃথক হামলায় ২জন

নদীর দুই পারের মানুষের ভরসা ‘বাঁশের সাঁকো’

ঠাকুরগাঁওয়ে পেঁয়াজের বীজ চাষ করে কোটি টাকার ব্যবসা গড়ে তুলেছেন- আরশেদ আলী

নানা আয়োজনে উৎসাহ উদ্দীপনায় দিনাজপুরে আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশে আজ করোনায় মৃত্যুহীন দিন

আন্তর্জাতিক নারী সহিংসতা প্রতিরোধ দিবস উদযাপন উপলক্ষে ইউনেস্কো ক্লাব দিনাজপুরের উদ্দ্যোগে মুক্ত আলোচনা সভা