Thursday , 21 October 2021 | [bangla_date]

বালিয়াডাঙ্গীতে বাল্য বিবাহের দায়ে ইউপি চেয়ারম্যান,সাংবাদিক ও কাজিসহ আটক-৯

বালিয়াডাঙ্গীতে বাল্য বিবাহের দায়ে ইউপি চেয়ারম্যান,সাংবাদিক ও কাজিসহ আটক-৯

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ দেওয়ার সাথে জড়িত থাকার অপরাধে এক ইউপি চেয়ারম্যান, কাজি ও স্থানীয় সাংবাদিক সহ ০৯ জনকে আটকের আদেশ দিয়েছেন ঠাকুরগাঁও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে জামিন নিতে আদালতে গেলে বালিয়াডাঙ্গী দুওসুও ইউনিয়নে চেয়ারম্যান আব্দুস সালাম, নিকাহ কাজি আব্দুল কাদের ও স্থানীয় সাংবাদিক আবুল কালাম আজাদসহ ৯ জনের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

এক জন আসামী পলাতক থাকায় আদালত তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

আদালত সূত্রে জানাযায়, সম্প্রতি একটি শালিসের মাধ্যমে বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের ছোট পলাশবাড়ী গ্রামের খাদেমুল ইসলাসের মেয়ের সাথে চাড়োল গ্রামের মিজানুরের (২৬) বিয়ে হয়।

তবে একটি নাবালিকা মেয়ের সাথে জোরপূর্বক বিয়েটি দেওয়া হয়েছে মর্মে ঠাকুরগাঁও কোর্টে ১০ জনকে আসামী করে একটি মামলা করে মিজানুর।

মিজানুর জানান, অন্যায় ভাবে একটি বিচার শালিসের নামে আমাকে বিয়েটি দেওয়া হয়েছে। যেই মেয়েটির সাথে আমার বিয়ে দিয়েছে সেও নাবালিকা ছিলো। তাই এই বিষয়ে আমি সঠিক বিচার দাবি করছি।

এদিকে বিষয়টিকে রহস্য জনক বলে এর সঠিক তদন্ত দাবি করছে আসামীর স্বজনরা। তাদের দাবি, যেই মেয়েটিকে নাবালিকা বলা হচ্ছে, এই বিয়েটি তার ২য় বিয়ে। আগেই একই গ্রামের জিল্লুর রহমানের ছেলে প্লাবনের সাথে তার একটি বিয়ে হয়েছিলো। কিভাব সে নাবালিকা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে হ্যাভেনলি টাচ্ এর উদ্দোগে পিঠা উৎসবে বক্তারা যুগ যুগ ধরে গড়ে উঠা বাঙ্গালী সংস্কৃতির ঐতিয্য পিঠা উৎসব নারীদের কর্মসংস্থান সৃষ্টি ও প্রজন্মদের কাছে অবদান রাখবে

রাতে ইকুয়েডরের মুখোমুখি ব্রাজিল

এপেক্স ক্লাব অব দিনাজপুরের ক্লাব স্কুলিং এবং বার্ষিক সাধারণ সভা

কাহারোলে বুদ্ধিজীবি দিবস ও বিজয়  দিবস উদযাপনে প্রস্তুতি সভা

কাহারোলে বুদ্ধিজীবি দিবস ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

জমি লিখে নিয়ে পিতাকে পাগল বানিয়ে শিকল দিয়ে বেধে রাখার অভিযোগ ছেলের বিরুদ্ধে

দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে  ভিডিপি দিবস উদযাপন

দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে ভিডিপি দিবস উদযাপন

বীরগঞ্জে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় কিশোর নিহত, আহত -১

শহিদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে চিত্রাংকন,আবৃত্তি প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে মৃগী রোগীর মৃত্যু

আওয়ামী লীগের মতো করলে একই রকম দশা আমাদেরও হবে: মির্জা ফখরুল