Monday , 18 October 2021 | [bangla_date]

বাসের ধাক্কায় স্বামী নিহত, স্ত্রী আহত

বীরগঞ্জ দিনাজপুর থেকে বিকাশ ঘোষ: দিনাজপুরের বাসের ধাক্কায় নূরে আলম সিদ্দিকী
(৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তার
স্ত্রী শিক্ষক মোছা. সোহানা রহমান। নিহত নূরে আলম সিদ্দিকী বীরগঞ্জ পৌরশহরের
মৃত. সাইফুল ইসলামের ছেলে ও উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য ছিলেন এবং তার
স্ত্রী উপজেলার জগদল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। শনিবার বিকেল সাড়ে
দিনাজপুর-পঞ্চগড় সড়কে দিনাজপুর ইসলামী ফাউন্ডেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা
ঘটে। নিহতের ছোট ভাই আব্দুল জব্বার জানান, তার বড় ভাই নূরে আলম সিদ্দিকী ও
ভাবি সোহানা রহমান মটরসাইকেল যোগে নিজ বাড়ি থেকে দিনাজপুর শহরে
যাচ্ছিলেন। পথে দিনাজপুর ইসলামী ফাউন্ডেশন সংলগ্ন এলাকায় একটি যাত্রীবাহী বাস
তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাদের দুইজনকে গুরুত্বর আহত অবস্থায়
উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে
চিকিৎসাধীন অবস্থায় নূরে আলম মারা যান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া
নেমে এসেছে এবং গভীর শোক প্রকাশ ও বিদেহী রুহের মাগফিরাত কামনা করে
শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বীরগঞ্জ উপজেলা
আওয়ামীলীগের সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য ও বীরগঞ্জ উপজেলা পরিষদ
চেয়ারম্যান মো.আমিনুল ইসলাম। উপজেলা যুবলীগ সভাপতি নুরিয়াস সাঈদ সরকার ও
সাধারণ সম্পাদক মো. মোসাদ্দেক হোসেন। রবিবার সকাল ১১টায় উপজেলা মসজিদ
সংলগ্ন ঈদগাহ মাঠে তার জানাজার নামাজ শেষে দক্ষিণ সুজালপুর কেন্দ্রীয় গোরস্থানে
দাফন করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ইরাকে যুদ্ধাপরাধের জন্য বুশকে গ্রেফতারের দাবি

বালিয়াডাঙ্গীতে শীতার্ত ও মাদ্রাসার এতিম শিশুদের মাঝে ডা.সুমাইয়া রহমান মেরিট’র সহায়তায় কম্বল বিতরণ

দিনাজপুরে নানা কর্মসুচির মধ্যদিয়ে বিশ্ব রেড ক্রস- রেড ক্রিসেন্ট দিবস পালিত

দিনাজপুর শহরে ট্রাফিক নিয়ন্ত্রনের কাজে শিক্ষার্থীদের পাশে এবার কবি সাহিত্যিকরা

হরিপুরে গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তরের উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দিনাজপুরে মহিলা পষিদের উদ্যোগে শীতার্ত ওড়াও-আদিবাসীদের মাঝে কম্বল বিতরণ

বিরামপুরে অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিলো বসুন্ধরা গ্রুপ

শিক্ষকদের উপর প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

বীরগঞ্জে বিদেশে রপ্তানী অপেক্ষায় গৌরমতি আম

উপজেলা প্রাথমিক বিদ্যালয় ফুটবল গোর্ল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন (বালক) গবিন্দপুর ও নুনাইচ কাকিলা দিঘী (বালিকা) চ্যাম্পিয়ন